News Flash

  • Home
  • দিনের খবর
  • করোনার জেএন-১ প্রজাতি নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়া দরকার : ড. ভি কে পাল
Image

করোনার জেএন-১ প্রজাতি নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়া দরকার : ড. ভি কে পাল

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.) : করোনার নতুন প্রজাতি জেএন-১ নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়া দরকার, বুধবার এই মন্তব্য করলেন নীতি আয়োগের সদস্য ড. ভি কে পাল। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, করোনার নতুন প্রজাতি জেএন-১ নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই, তবে সতর্ক থাকতে হবে।

নীতি আয়োগের সদস্য ড. ভি কে পাল বুধবার রাজ্যগুলির সঙ্গে পর্যালোচনা বৈঠকের পরে সাংবাদিকদের একথা জানান। তিনি আরও বলেন, দেশে করোনায় বর্তমানে প্রায় ২৩০০ সক্রিয় কেস রয়েছে। করোনায় সাম্প্রতিক রোগীর সংখ্যা বাড়ার কারণ হল নতুন প্রজাতি জেএন-১। তিনি বলেন, এই প্রজাতি নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বর্তমানে কেরল, তামিলনাড়ু, গোয়া এবং কর্ণাটকে করোনায় বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছেন। গত দুই সপ্তাহে করোনার কারণে গুরুতর শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন, রাজ্যগুলির সঙ্গে করোনা পরিস্থিতি এবং সরকারের প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে। তিনি জানান, বৈঠকে রাজ্যগুলিকে হাসপাতালে সম্পূর্ণ প্রস্তুতি পরীক্ষা করতে বলা হয়েছে। ক্রিসমাস উদযাপনের জন্য রাজ্যগুলিকে সম্পূর্ণ ব্যবস্থা এবং প্রোটোকল প্রস্তুত করতে বলা হয়েছে এবং জনগণকে জনাকীর্ণ স্থান এড়াতেও পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top