News Flash

  • Home
  • দিনের খবর
  • করোনার প্রকোপ বাড়ছে কেরলে; মঙ্গলে সংক্রমিত ২৯২ জন, প্রাণহানি ৩ জনের
Image

করোনার প্রকোপ বাড়ছে কেরলে; মঙ্গলে সংক্রমিত ২৯২ জন, প্রাণহানি ৩ জনের

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): ভারতের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে বুধবার পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। বুধবার সকালে দিল্লিতে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে স্বাস্থ্য সুবিধা এবং পরিষেবার প্রস্তুতির বিষয়ে একটি উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। এই বৈঠকে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা, গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের অসুস্থতা, শ্বাসযন্ত্রের অসুস্থতার সাম্প্রতিক উত্থানের পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ সহ বিভিন্ন অসুখ নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, “একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সময় এসেছে। আমাদের সতর্ক থাকতে হবে, তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই। হাসপাতালের প্রস্তুতি, নজরদারি বৃদ্ধি এবং মানুষের সঙ্গে কার্যকর যোগাযোগের মক ড্রিলের সঙ্গে প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ। প্রতি ৩ মাসে একবার সমস্ত হাসপাতালে একটি মক ড্রিল করা উচিত। আমি রাজ্যগুলিকে কেন্দ্রের সমস্ত সমর্থনের আশ্বাস দিচ্ছি। স্বাস্থ্য রাজনীতির ক্ষেত্র নয়।” সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া অনুরোধ জানিয়েছেন, শীতের মরসুমে এবং আসন্ন উৎসবের মরসুমে ঠান্ডা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যেন প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা হয়।

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top