News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যান্ত্রিক গোলযোগের কারণে সিএনজি স্টেশনে অটো ও অন্যান্য সিএনজি পরিচালিত যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ
Image

যান্ত্রিক গোলযোগের কারণে সিএনজি স্টেশনে অটো ও অন্যান্য সিএনজি পরিচালিত যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ

আগরতলা, ১৮ ডিসেম্বর : যান্ত্রিক গোলযোগের কারণে সিএনজি স্টেশনে অটো ও অন্যান্য সিএনজি পরিচালিত যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগ ধারণ করেছে।বেশিদিন ধরে কার্যত বন্ধ হয়ে রয়েছে সিএনজি স্টেশন। ফলে চরম বিপাকে পড়েছেন গ্যাসচালিত যানবাহনের মালিক ও চালকরা। দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।সমস্যা নিরসনে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের তরফে তৎপরতা চলছে বলে খবর।

 জানা গিয়েছে,পরবর্তী দিন দুয়েকের মধ্যে সংকট পুরোপুরি মোচন হয়ে যাবে। আপাতত সংকট মোচনে শেষ পর্যায়ের কাজ চলছে। ইতোমধ্যে এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এসে গেছে।কাজ চলছে বিকল হওয়া যন্ত্র সারাইয়ের।এর জন্য বিভিন্ন যন্ত্রাংশ প্রতিস্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।প্রাপ্ত খবর অনুসারে রাজ্যের রাজধানী শহর আগরতলার মধ্যাংশের কৃষ্ণনগর-কদমতলিস্থিত সিএনজি স্টেশনটি আংশিক বন্ধ হয়ে রয়েছে অন্তত পনেরোদিন ধরে।স্টেশনের গ্যাস সরবরাহকারী দুটি কম্প্রেসার যন্ত্রের একটি পুরোপুরি বিকল হয়ে আছে। এর ক্রেনসাট নামের যন্ত্রাংশ ভেঙে গেছে।

ফলে এই কম্প্রেসার যন্ত্রটি অকেজো হয়ে রয়েছে।এই পরিস্থিতিতে বাকি একটি কম্প্রেসার দিয়ে গ্যাস সরবরাহের কাজ চলছে কোনওরকমে।তাতে যানবাহনের চালক ও মালিকদের টানা দুর্ভোগ সয়ে আসতে হচ্ছে।এর মধ্যে রবিবার বিকালে অপর কম্প্রেসার যন্ত্রটিও অকেজো হয়ে যায়।জানা গেছে,এর বৈদ্যুতিক সংযোগে গোলযোগ দেখা দেয়।এ কারণে এর মাধ্যমে গ্যাস সরবরাহ করাও অসম্ভব হয়ে দাঁড়ায়। এমতাবস্থায় পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে এই সিএনজি স্টেশনটি।রবিবার বিকাল থেকে যানবাহনে পাইপলাইন গ্যাস সরবরাহকারী সিএনজি স্টেশনটি পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট মহলে দুর্ভোগ আরও বেড়েছে।জানা গেছে, রাজ্যের রাজধানী শহর আগরতলা সহ অন্যান্য অংশের পাইপলাইন গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড তথা টিএনজিসিএলে এ নিয়ে দৌড়ঝাপ চলছে।

প্রথমে অকেজো হওয়া গ্যাস সরবরাহকারী কম্প্রেসার যন্ত্র সারাইয়ের লক্ষ্যে বহিঃরাজ্য থেকে এর বিকল যন্ত্রাংশ ক্রেনসাফ্‌ট সহ অন্যান্য যন্ত্রপাতি ইতোমধ্যে রাজ্যে এসে গেছে।এগুলি যথাস্থানে যথাযথভাবে জুড়ে দেওয়ার কাজ চলছে বেশ কিছুদিন ধরে।এই কাজ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।এমতাবস্থায় স্টেশনের অপর গ্যাস সরবরাহকারী কম্প্রেসার যন্ত্র বিকল হওয়ায় নয়া সংকট দেখা দেয়।এর বৈদ্যুতিক সংযোগ দূর করার কাজও শুরু হয়েছে। কোম্পানি সূত্রে পাওয়া খবরে জানা গেছে,এই কাজ শেষ হতে রবিবার রাত গড়িয়ে যাবে।সোমবার সকালে এর বৈদ্যুতিক সংযোগজনিত ত্রুটি সারাই করে ফের গ্যাস সরবরাহের জন্য উপযুক্ত করে তোলা যাবে বলে সূত্রের আশা।
সেক্ষেত্রে গত প্রায় পক্ষকালের মতো স্টেশনটি ফের খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে শুরু করবে সোমবার সকাল থেকে।একটি গ্যাস সরবরাহকারী কম্প্রেসার যন্ত্র দিয়ে বিভিন্ন যানবাহনে কোনও রকমে গ্যাস সরবরাহ শুরু করা যাবে সোমবার থেকে।তবে অপর যন্ত্রটি সারাই করতে সোমবার গড়িয়ে যাবে নিশ্চিতভাবে। নতুন করে বিপত্তি দেখা না দিলে মঙ্গলবার পরীক্ষামূলকভাবে চালানো যাবে যন্ত্রটি।সেক্ষেত্রে বুধবারের আগে উল্লেখিত সিএনজি স্টেশনটি ফের পুরোদমে চালু হয়ে যাবে। একই সঙ্গে দুর্ভোগ বেড়েছে যানবাহনের মালিক ও চালকদের। অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন সিএনজি চালিত অটো ও অন্যান্য যানবাহনের শালকরা।

Releated Posts

বিশ্রামগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, ছিনতাইয়ের অভিযোগ

বিশ্রামগঞ্জ, ২১ সেপ্টেম্বর: রেস্টুরেন্টে ঢুকে ব্যবসায়ী ও তাঁর বাবাকে মারধর, দোকানে ভাঙচুর এবং নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে…

ByByReshmi Debnath Sep 21, 2026

গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, জোলাইবাড়িতে ৮ বছরের শিশুর মৃত্যু

আগরতলা, ২১ সেপ্টেম্বর: গণেশ পুজো দেখতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল ৮ বছরের এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Sep 21, 2026

অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণসহ একাধিক দাবিতে গণডেপুটেশন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মীদের এককালীন ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের…

ByByReshmi Debnath Sep 21, 2026

প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে সমস্যা আর সমস্যা, পরিকাঠামোর অভাবে ব্যাহত পঠন-পাঠন

আগরতলা, ২১ সেপ্টেম্বর: জম্পুইজলা আইএস-এর অধীন প্রভাপুর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একাধিক সমস্যা ও পরিকাঠামোগত ঘাটতি রয়েছে…

ByByTaniya Chakraborty Sep 21, 2026
Scroll to Top