News Flash

  • Home
  • খেলা
  • বিজয় মার্চেন্ট ট্রফি : রিয়াদের সৌজন্যে লড়াইয়ে ফিরলো ত্রিপুরা
Image

বিজয় মার্চেন্ট ট্রফি : রিয়াদের সৌজন্যে লড়াইয়ে ফিরলো ত্রিপুরা

ত্রিপুরা-‌১০৬

অন্ধ্র-‌১২০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর।। ত্রিপুরাকে লড়াইয়ে ফেরালো রিয়াদ হুসেন। দুরন্ত বোলিং করে। তবে ম্যাচে কোন্ দল আধিপত্য দেকাবে তা দ্বিতীয় দিনেই ঠিক হয়ে যাবে। রবিবার যদি ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা ঘুরে দাড়াতে পারে তাহলেই ম্যাচে ফিরবে ত্রিপুরা। নতুবা চতুর্থ পরাজয়ের সামনে চলে আসবে। আপাতত ১৪ রানে এগিয়ে অন্ধ্রপ্রদেশ। অনবর্ধ্ব-‌১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। গুয়াহাটির যোদি রোডের আইকন ক্রিকেট আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরার ১০৬ রানের জবাবে অন্ধ্রপ্রদেশ ১২০ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার রিয়াদ হুসেন ৫ উইকেট দখল করে। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলো ত্রিপুরা। ওপেনিং জুটিতে যোগ করেছিলো ৩৭ রান। এরপরই ত্রিপুরার শিবিরে ধস নামে। গুটিয়ে যায় ১০৬ রানে।৪৭.‌২ ওভার ব্যাট করে। দুই ওপেনার সোমরাজ দে ৫০ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং দিব্যজ্যোতি পাল ৬৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। দলের হয়ে ১১ নম্বরে ব্যাট করতে নেমে সুজিত ঋষি দাস ১৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে অপরাজিত থেকে যায়। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। অন্ধ্রপ্রদেশের পক্ষে অর্চিতাপুরম ওয়ালাকুল্লাপ্পা ৩১ রান দিয়ে ৫ টি, এন রাজেশ ৩০ রান দিয়ে ৩ টি এবং ভি পি এস রেড্ডি ১৪ রান দিয়ে ২ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে রিয়াদ হুসেনের বিধ্বংসী বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে যায অন্ধ্রপ্রদেশ। একসময় ৩৭ রানে ৭ উইকেট হারিয়ে ছিলো খাদের কিনারায়। ওই অবস্থায় সি শোহম রেড্ডি এবং এম তোষিত যাদব প্রতিরোধ গড়ে তুলে । এবং দলকে লিড এনে দেয়। অষ্টম উইকেটে দুজন ১২৮ বল খেলে ৭৯ রান যোগ করে। শোহম ৭৪ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৪ রানে এবং যাদব ৭৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রান করে। অন্ধ্রপ্রদেশ ৩৯.‌৩ ওভার ব্যাট করে ১২০ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার পক্ষে রিয়াদ হুসেন ৩৭ রান দিয়ে ৫ টি এবং সুজিত ঋষি দাস ২২ রান দিয়ে ৩ টি উইকেট দখল করে। রবিবার সকালে ত্রিপুরা তাকিয়ে থাকবে ব্যাটসম্যানদের দিকেই।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top