News Flash

  • Home
  • দেশ
  • ভারতীয় বাহিনীর আত্মত্যাগ ও বীরত্ব অনন্তকাল সাহসের স্তম্ভ হয়ে থাকবে : অমিত শাহ
Image

ভারতীয় বাহিনীর আত্মত্যাগ ও বীরত্ব অনন্তকাল সাহসের স্তম্ভ হয়ে থাকবে : অমিত শাহ

নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.): মহান বিজয় দিবসে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্বকে কুর্নিশ জানালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি ১৯৭১-এর যুদ্ধে আত্মবলিদান দেওয়া শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে সামাজিক মাধ্যমে অমিত শাহ জানিয়েছেন, ভারতীয় বাহিনীর আত্মত্যাগ ও বীরত্ব অনন্তকাল সাহসের স্তম্ভ হয়ে থাকবে।

শনিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “আমি বিজয় দিবস উপলক্ষে আমাদের সশস্ত্র বাহিনীর সাহসী হৃদয়কে নমন করছি। ১৯৭১ সালের এই দিনে আমাদের সৈন্যরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গৌরবময় বিজয় অর্জন করেছিল এবং জীবন, মহিলা এবং মানবিক মূল্যবোধের মর্যাদা রক্ষা করেছিল, যার ফলস্বরূপ একটি নতুন দেশ বাংলাদেশ গঠিত হয়েছে। আমাদের বাহিনীর ত্যাগ ও বীরত্ব অনন্তকাল সাহসের স্তম্ভ হয়ে থাকবে।”

Releated Posts

চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ রিজিজুর, সীমান্ত পরিকাঠামোয় কংগ্রেসের নীতিকে দায়ী করলেন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 19, 2026

ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 19, 2026

প্রাক্তন বঙ্গমন্ত্রীর জামিন মামলায় রায় দেওয়া থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): বহুকোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের…

ByByNews Desk Aug 19, 2026

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top