News Flash

  • Home
  • খেলা
  • টেস্ট সিরিজে নেই মহম্মদ শামি, মাথায় হাত রোহিত-কোহলিদের
Image

টেস্ট সিরিজে নেই মহম্মদ শামি, মাথায় হাত রোহিত-কোহলিদের

মুম্বই, ১৬ ডিসেম্বর(হি.স.): সদ্যসমাপ্ত একদিনের বিশ্বকাপে বল হাতে প্রতিপক্ষের শিবিরে ত্রাস ছড়িয়েছিলেন বাংলার প্রেসার মহম্মদ শামি । প্রথম চার ম্যাচ তিনি খেলেন নি। এরপর সুযোগ পেয়েই গোটা টুর্নামেন্টে তাকে থামানো যায়নি। টুর্নামেন্টে ২৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। ১০.৭১ গড়ে তাঁর বোলিং অবিশ্বাস্য ছিল বিশেষজ্ঞদের কাছে।

বিশ্বকাপ মাতালে কি হবে,এখন গোড়ালির চোট সমস্যায় ফেলেছে শামি’কে। তিনি বেশ কিছুদিনের জন্য ছিটকে গিয়েছিলেন মাঠ থেকেও।

দক্ষিণ আফ্রিকা সফরে কোহলি, রোহিতদের মত মহম্মদ শামিকেও সাদা বলের দুই সিরিজ থেকে বাইরে রাখা হয়েছিল। কেবল টেস্ট সিরিজের জন্য তিনি ছিলেন। ভারতীয় বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছিল কেবলমাত্র মেডিক্যাল টিমের সবুজ সংকেত পেলেই মাঠে নামতে পারবেন সামি। কিন্তু এখন শোনা যাচ্ছে সেই ছাড়পত্র পাচ্ছেন না মহম্মদ শামি।সুতরাং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতে চলা দুটি টেস্টেই তাঁর খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। গতকাল ১৫ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা উড়ে গেছেন রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ-সহ ভারতীয় দলের বেশ কয়েকজনের। কিন্তু শামি যাননি তাঁদের সঙ্গে। এর জন্য অতিরিক্ত পেসার হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকে রাখা হয়েছিল। এছাড়া ভারতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে নভদীপ সাইনি ও হর্ষিত রানা’কে। সুতরাং টেস্ট সিরিজ জিততে সংকল্পবদ্ধ ভারতের পথে কাঁটা ছড়াতে পারে মহম্মদ শামির এই চোট!

Releated Posts

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top