News Flash

  • Home
  • খেলা
  • ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ
Image

ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ

জুরিখ, ১৬ ডিসেম্বর(হি.স.): ফিফার ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ তৈরি। আল আহলি ও উরাওয়া রেডসের সঙ্গে সেমিফাইনালের বাকি দুই দল আছে ইউরোপ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন ফ্লুমিনেন্স।

সেমিফাইনালে খেলার সূচি:

প্রথম সেমিফাইনাল:

সোমবার (১৮ ডিসেম্বর)
রাত ১১.৩০টা

ফ্লুমিনেন্স(ব্রাজিল) বনাম আল আহলি(ইরান)

দ্বিতীয় সেমিফাইনাল: মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১.৩০টা

ম্যানচেস্টার সিটি বনাম উরাওয়া রেডস(জাপান)।
হিন্দুস্থান সমাচার /শান্তি

টেস্ট সিরিজ থেকে দক্ষিণ আফ্রিকার এই তারকা বোলার চোটের কারণে ছিটকে যাওয়ার মুখে!
কেপ টাউন, ১৬ ডিসেম্বর(হি.স.): গত ২০১৪ সাল থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাডার ক্যারিয়ার শুরু । প্রায় এক দশক খেলে ফেললেন দক্ষিণ আফ্রিকার হয়ে। কেরিয়ারে সাফল্য প্রচুর। মাত্র ২৮ বছর বয়সেই তিনি খেলে ফেলেছেন ৬০টি টেস্ট, ১০১টি একদিনের ম্যাচ ও ৫৬টি টি-২০। টেস্টে ২২.৩৪ গড়ে ২৮০ উইকেট নিয়েছেন। একদিনের ক্রিকেটে ১০১ ম্যাচে ১৫৭টি উইকেট। বোলিং গড় ২৭.৭৭। আর টি-টোয়েন্টিতে তিনি নিয়েছেন ৫৬টি উইকেট। সবমিলিয়ে আন্তর্জাতিক আঙিনায় ২১৭ ম্যাচ খেলে রাবাডার উইকেট সংখ্যা ৪৯৫। ইতিমধ্যেই তিনি সর্বকালের সেরাদের তালিকায় স্থান করে নিয়েছেন।

দলে রাবাডা থাকা মানে তা প্রতিপক্ষ ব্যাটারদের মধ্যে থাকে একটা চিন্তা। এমনকি ভারতের বিরুদ্ধেও তিনি যথেষ্ট সফল। আগামী ২৬ ডিসেম্বর ভারতের বিরুদ্ধে শুরু হচ্ছে প্রথম টেস্ট।সিরিজে হবে দুটি টেস্ট। সেখানে রাবাডার গতি ও স্যুইং এই দুইই কোহলি, রোহিতদের মাথা ব্যথার কারণ। কিন্তু রোহিতদের ক্ষেত্রে সুখবর হলেও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে খুবই খারাপ খবর গোড়ালির চোটের কারণে ছিটকে যাওয়ার মুখে প্রোটিয়া পেসার। তাই চোটের কারণেই সাদা বলের ফর্ম্যাটে দলে রাখা হয় নি তাঁকে। মনে করা হয়েছিল লাল বলের ফর্ম্যাটে মাঠে ফিরতে পারেন রাবাডা। কিন্তু দক্ষিণ আফ্রিকা সূত্রে খবর সুস্থ হয়ে উঠতে এখনও কিছুটা সময় লাগবে তাঁর।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top