ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর।। প্রথম মেঘালয় গ্র্যান্ডমাষ্টার দাবা প্রতিযোগিতা শুরু ১৩ ডিসেম্বর থেকে। চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। তাতে ফেয়ার প্লে আধিকারিক হিসেবে কাজ করবেন আন্তর্জাতিক আর্বিটার ত্রিপুরার অনুপম ভট্টাচার্য্য। রবিবার রাতেই সর্ব ভারতীয় দাবা সংস্থার তরফে অনুপমকে প্রতিযোগিতায় নিয়োগপত্র দেওয়া হয়। উল্লেখ্য, ফিডে নিয়ম অনুসারে গ্রান্ডমাস্টার দাবা সহ জাতীয় বড় আসরে ফেয়ার প্লে আধিকারিক রাখা আবশ্যক। অনুপম বর্তমানে গোটা উত্তরপুর্বাঞ্চলে একমাত্র ফেয়ার প্লে আধিকারিক। সদ্য হায়দরাবাদে সমাপ্ত হওয়া অনুর্ধ ১৩ উন্মুক্ত ক্যাটাগরিতেও ফেয়ার প্লে আধিকারিক ছিলেন অনুপম। ১০ তারিখ শেষ হয় আসর। সেদিন রাতেই মেঘালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন ত্রিপুরার ছেলে আন্তর্জাতিক আর্বিটার অনুপম।

মেঘালয়ে গ্র্যান্ডমাষ্টার দাবায় ফেয়ার প্লে আধিকারিক দায়িত্বে অনুপম
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















