News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় বাইপাসের অসামাজিক কার্যকলাপ বন্ধে ময়দানে বিধায়ক
Image

বিশালগড় বাইপাসের অসামাজিক কার্যকলাপ বন্ধে ময়দানে বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৭ ডিসেম্বর: বিশালগড় বাইপাসে ছিনতাই, অপহরণ সহ একাধিক ঘটনা এখনো পর্যন্ত ঘটেছে। যার কারনে সন্ধ্যার পর মানুষ বিশালগড় বাইপাস সড়ক এড়িয়ে চলেন। সন্ধ্যার পর আতঙ্কপুরিতে পরিণত হয় বিশালগড় বাইপাস সড়ক। 

অবশেষে বিশালগড় বাইপাস সড়কে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ময়দানে নামলেন খোদ এলাকার বিধায়ক। বুধবার রাতে বিধায়ক এলাকার নাগরিকদের নিয়ে বাইপাস সড়ক পরিদর্শন করেন। অসামাজিক কাজ দেখলেই বিধায়ককে ফোন করার জন্য ও বলেছেন তিনি। 

 বিশালগড় বাইপাসে ব্যবসায়ীদের কাছে গিয়ে এলাকার শান্তির পরিবেশ বজায় রাখার জন্য আবেদন জানিয়ে এ কথা বললেন বিধায়ক সুশান্ত দেব।   কথা বলেন এলাকার লোকজনদের সাথে।

 বিশালগড় বাইপাস সড়ককে সমাজদ্রোহী মুক্ত করতে সকলে এগিয়ে এসে সহযোগিতা কারার আহ্বান জানান। বিধায়ক এইদিন এলাকার নাগরিকদের জানান বিশালগড় বাইপাস সড়ক বিশালগড়বাসির স্বপ্নের সড়ক। এই সড়ক হওয়ায় অনেকের উপকার হয়েছে। কিন্তু কিছু লোক বিশালগড় বাইপাস সড়কের বদনাম করার চেষ্টা করছে। তারা যেই দলের হোক না কেন। তাদেরকে ছাড়া হবে না। কোন ধরনের আপোষ নয়।

এলাকাবাসীদের প্রতি আহ্বান জানান অসামাজিক কাজের সাথে যুক্ত কাউকে দেখতে পেলে সাথে সাথে ওনাকে ফোন করে জানানোর জন্য। জিনি খবর দেবেন ওনার পরিচয় গোপন রাখা হবে। বিশালগড় বাইপাস সড়কে ইতিপূর্বে একাধিক ঘটনা ঘটেছে। থানায় মামলাও দায়ের হয়েছে। কিন্তু পুলিশ বিশালগড় বাইপাস সড়কে ভয়মুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। 

_______

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top