News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তদন্তে গাফিলতির অভিযোগে বিশালগড়ে ৮ জন পুলিশের অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, বেতন বন্ধের নির্দেশ পুলিশ সুপারের 
Image

তদন্তে গাফিলতির অভিযোগে বিশালগড়ে ৮ জন পুলিশের অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, বেতন বন্ধের নির্দেশ পুলিশ সুপারের 

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৭ ডিসেম্বর: পুলিশের বিরুদ্ধে বিভিন্ন মামলার তদন্তে গাফিলতির অভিযোগ দীর্ঘদিনের। বিরোধী দলের পাশাপাশি শাসক দলের তরফ থেকেও এ ধরনের গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রীতিমতো তিতিবিরক্ত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এ ধরনের অভিযোগের প্রামাণ্য তথ্য পেলে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।

 ইতিমধ্যেই  বিশালগড় মহকুমায় পুলিশ প্রশাসনের চরম গাফিলতিতে আইনশৃঙ্খলা প্রতিদিন প্রশ্নের মুখে। এ অবস্থায় ৮ পুলিশ অফিসারের বিরুদ্ধে নেওয়া হল কঠোর পদক্ষেপ। নির্দেশ দেওয়া হয় তাদের বেতন আটকে দেওয়ার জন্য। এর নির্দেশ জারি করেছেন জেলা পুলিশ সুপার বি জে রেড্ডি।

 এই  পুলিশ অফিসাররা হলেন মৃদুল মজুমদার, রাকেশ দেবনাথ, অসিৎ ভট্টাচার্যী, বিষ্ণুপদ ঘোষ, পার্থ সাহা, প্রদীপ নাট্য, জহরলাল দেববর্মা, অরুণ দেববর্মা। তারা সকলে সাবন্সপেক্টর এবং এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে কর্মরত। তারা তিনটি মামলা তদন্তের ক্ষেত্রে গাফিলতি করেছেন। 

যার পরিনামে জেলা পুলিশ সুপারের এই নির্দেশিকা জারি করতে হয়েছে। শুধু বিশালগড়েই নয়, অন্যান্যস্থানেও এ ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।

Releated Posts

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top