নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩০ নভেম্বর : পানীয় জলের দাবিতে পথ অবরোধে শামিল হয়েছেন গিরিবাসীরা। অভিযোগ দীর্ঘ পাঁচ দিন যাবত নেই পানীয় জল। ফলে বাধ্য হয়ে পথ অবরোধে শামিল হয়েছেন তারা এদিন।
বৃহস্পতিবার সকালের ব্যস্ততম সময়ে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি বাজার এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। সকাল আনুমানিক ১১ টা থেকে শুরু হওয়া সংশ্লিষ্ট অবরোধের জেরে রাস্তার দুই ধারে ব্যাপক যানজটের তৈরি হয়। বিশেষ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন, ছাত্রছাত্রী, তাদের যেমন নানাবিধ অসুবিধার সম্মুখীন হতে হয়। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট। যদিও শেষ পর্যন্ত জলের সমস্যা নিসরণের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত হয় রাস্তা। স্বাভাবিক হয় যান চলাচল।

পানীয় জলের দাবিতে পথ অবরোধ
Tags:
Releated Posts
ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত
আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…
সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…
নিজের বাড়ির পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, শোকের ছায়া তবলাবাড়িতে
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: খোয়াই থানাধীন তবলাবাড়ি এলাকায় নিজের বাড়ির পুকুর থেকে এক বৃদ্ধের ভাসমান মৃতদেহ উদ্ধার হওয়ায়…
মা হওয়ার পরও শিক্ষার স্বপ্ন অটুট, নির্যাতিত নাবালিকার পাশে সিপাহিজলা সিডব্লিউসি ও ডিসিপিইউ
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: মাত্র ১৪ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য হয়েছিল সে। বর্তমানে তার বয়স ১৭…


















