News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গ্রামীণ এলাকায় দরিদ্র অংশের মানুষকে চিহ্নিত করতে এবং তাদের সার্বিক উন্নয়নে প্রাধান্য দিতে হবে : রাজ্যপাল
Image

গ্রামীণ এলাকায় দরিদ্র অংশের মানুষকে চিহ্নিত করতে এবং তাদের সার্বিক উন্নয়নে প্রাধান্য দিতে হবে : রাজ্যপাল

আগরতলা, ২০ নভেম্বর: গ্রামীণ এলাকায় দরিদ্র অংশের মানুষকে চিহ্নিত করতে এবং তাদের সার্বিক উন্নয়নে প্রাধান্য দিতে হবে। আজ  রাজভবনে বৈঠকে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

এদিন রাজ ভবনে গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সন্দীপ আর রাঠোর, নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং ও আগরতলা পুরনিগমের কমিশনার ড. শৈলেশ কুমার যাদবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রাজ্যপাল গ্রামোন্নয়ন দপ্তরের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির খোঁজখবর নিয়েছেন। তাছাড়াও রাজ্যপাল এই দপ্তরের প্রকল্প রূপায়ণের অগ্রগতির বিষয়েও খোঁজখবর নিয়েছেন।

গ্রামোন্নয়ন দপ্তরের সচিব এবং অন্যান্য আধিকারিকদের তিনি বলেন, গ্রামীণ এলাকায় দরিদ্র অংশের মানুষকে চিহ্নিত করতে এবং তাদের সার্বিক উন্নয়নে প্রাধান্য দিতে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নির্মীয়মান ঘরের কাজ দ্রুত শেষ করতে তিনি নির্দেশ দিয়েছেন। যেসকল গ্রামে এখনও সড়ক যোগাযোগ গড়ে উঠেনি সেখানে সড়ক যোগাযোগ গড়ে তোলার উপর রাজ্যপাল গুরুত্ব আরোপ করেন।

 রাজ্যপাল বলেন, অন্তত একটি গ্রামকে চিহ্নিত করে সেখানকার জনসাধারণকে রোজগারভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে উৎসাহিত করতে হবে।বৈঠকে নগরোন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং দপ্তরের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। আগরতলা পুরনিগমের কমিশনার ড. শৈলেশ কুমার যাদব পুরনিগমের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top