News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ ধর্ম নগরের দুই হোটেলের বিরুদ্ধে  
Image

অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগ ধর্ম নগরের দুই হোটেলের বিরুদ্ধে  

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ নভেম্বর : ধর্মনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দুটি হোটেলের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। ধর্মনগরের হোটেল বাঙালিয়ানা ও তনুশ্রীর বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ।
উল্লেখ্য তনুশ্রী- এর পূর্বের মালিক তত্ত্বাবধায়ক হিসেবে থাকাকালীন হোটেলের অবস্থা বেশ ভালই ছিল কিন্তু এখন তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছে বাঙালিয়ানার মালিক। তাই দুটি হোটেলের অবস্থা খুবই করুণ বলে অভিযোগ। সাধারন মানুষ শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় দল বেঁধে বেঁধে প্রতিদিন রকমারি খাবারের জন্য ভিড় জমায় ওই হোটেলগুলোতে।  কিন্তু যদি রান্নাঘরের অবস্থা এবং রান্নাঘরের ব্যবহৃত জল ও দ্রব্যাদি অবস্থা দেখে একপ্রকার চক্ষু চড়কগাছ হওয়ার উপক্রম।

 এদিকে চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার বলেছেন উনি নিজেও এই অভিযোগ পাওয়ার পর ব্যবস্থা গ্রহণে উদ্যোগ গ্রহণ করবেন। কোন ধরনের দুর্নীতি কে তিনি আশ্রয় দেন না। বর্তমানে কিছুটা উচু পদে চলে যাওয়ায় এখন উনার নাম ভাঙ্গিয়ে যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে কোন এক অজ্ঞাত কারণে খাদ্য দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের একাংশ সব ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও শীত ঘুমে আচ্ছন্ন। বর্তমান উত্তর জেলা শাসক এবং সমাহর্তা দেবপ্রিয় বর্ধন বলে দিয়েছেন যেসব ব্যবসায়ীরা সরাসরি মানুষকে খাদ্য সরবরাহ করছে তারা নির্ধারিত গুণগত মান ও পরিচ্ছন্নতা মানছে কিনা তা দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

অবিলম্বে এই বিষয়ে প্রশাসন যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহন না করে তবে এই অস্বাস্থ্যকর খাবার খেয়ে শহরবাসী রোগ ভোগে ভুগবেন ত আর বলার অপেক্ষা রাখে না।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top