News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থী হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর আবাসনে বিক্ষোভ পথ অবরোধ আমরা বাঙালীর
Image

শরণার্থী হামলার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর আবাসনে বিক্ষোভ পথ অবরোধ আমরা বাঙালীর

AMARA BANGALIনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷ কাঞ্চনপুরের কাশীরামপুরে অউপজাতি গ্রামে অগ্ণিসংযোগ করে অউপজাতিদের বাস্তুচ্যুত করার প্রতিবাদে আমরা বাঙালী দল শনিবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সরকারী বাসভবন অভিযান করে৷ পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পথ অবরোধ করে বিক্ষুব্ধ আমরা বাঙালী সমর্থকরা৷ অবশেষে পুলিশ তাদের গ্রেপ্তার করে৷
উল্লেখ্য এক রিয়াং শরণার্থী যুবকের মৃত্যুর ঘটনার পর রিয়াং শরণার্থীরা উত্তেজি হয়ে কাশীরামপুর বাঙালী গ্রামে হামলা ও অগ্ণিসংযোগ করে৷ তাতে পুরো গ্রাম পুড়ে চাড়খার হয়ে যায়৷ বেশ কিছু সংখ্যক গবাদী পশু নিখোঁজ হয়ে গেছে৷ গৃহহীন অউপজাতি পরিবারগুলি বর্তমানে অসহায় জীবন যাপন করছে৷ প্রশাসন উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নেয়নি৷ বাস্তুচ্যুত পরিবারগুলির জীবন যাপন দুর্বিসহ হয়ে উঠেছে৷ এরই প্রতিবাদে শনিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে দল৷ বিক্ষোভ মিছিলটি আরএমএস চৌমুহনী থেকে শুরু হয়ে মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করলে করিতকর্মা পুলিশ আইজিএম হাসপাতালের সামনে তাদের গতিরোধ করার চেষ্টা করে৷ পুলিশের ব্যারিকেট ভেঙ্গে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে অগিয়ে যায়৷ অপ্রস্তুত পুলিশ তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়৷ মুখ্যমন্ত্রীর আবাসনের সামনে তারা বিক্ষোভ দেখাতে থাকে৷ তখনই পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়৷ পুলিশের পদস্থ আধিকারীকরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান৷ কোনক্রমে বিক্ষোভকারীদের মুখ্যমন্ত্রীর আবাসনের সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ৷ তারা এরপরই মূল সড়ক অবরোধ করে৷ অবশেষে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে পুলিশ৷ এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, কাশীরামপুরে ক্ষতিগ্রস্ত অউপজাতি পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top