News Flash

Image

কাছাড়ের লক্ষ্মীপুরে উদ্ধার প্রায় ৬ কোটি টাকার ইয়াবা, গ্রেফতার এক

লক্ষ্মীপুর (অসম), ৭ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত লক্ষ্মীপুর মহকুমায় অসম পুলিশ এবং আসাম রাইফেলস-এর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ৩০ হাজারটি নেশার ইয়াবা ট্যাবলেট৷ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারমূ্ল্য ৬ কোটি টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। মাদকদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রামসাং মার (৫৪) নামের এক ব্যক্তিকে৷

লক্ষ্মীপুরের মারকুলিনে মণিপুরগামী বাইপাসে পেট্ৰোল পাম্পের পাশে যৌথ বাহিনীর অভিযানে মাদক ট্যাবলেট সহ গ্রেপতার করা হয়েছে রামসাংকে৷ গতকাল সোমবার রাতে বাইপাসে নাকা তালাশি অভিযানে নেমে এএস ১১ জেড ২৭৯৭ নম্বরের একটি অ্যাকটিভা স্কুটারের গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে অভিযানকারী যৌথ বাহিনী৷

এই ট্যাবলেটগুলি মণিপুর থেকে নিয়ে আসছিল রামসাং মার৷ ধৃত রামসাংকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে এনডিপিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top