News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গোয়ালপাড়ার আগিয়ায় পুলিশের সঙ্গে গুলি-সংঘৰ্ষ, হত দুই কুখ্যাত ডাকাত, আহত ওসি মনোজ দাস
Image

গোয়ালপাড়ার আগিয়ায় পুলিশের সঙ্গে গুলি-সংঘৰ্ষ, হত দুই কুখ্যাত ডাকাত, আহত ওসি মনোজ দাস

গোয়ালপাড়া (অসম), ৭ নভেম্বর (হি.স.) : গোয়ালপাড়া জেলার অন্তৰ্গত আগিয়ায় পুলিশের সঙ্গে গুলি-সংঘৰ্ষে মৃত্যু হয়েছে কুখ্যাত দুই ডাকাতের। নিহত দুই ডাকাতকে অমর থাপা এবং শেখ ফরিদুল ইসলাম বলে শনাক্ত করা হয়েছে। দুই ডাকাত সীমান্তবর্তী মেঘালয়ের বাসিন্দা। অমর থাপা অসম এবং মেঘালয়ে একাধিক অপরাধ এবং পুলিশের সংঘর্ষে জড়িত একজন কুখ্যাত ডাকাত ছিল। এদিকে একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন পুলিশ অফিসার আগিয়া থানার ওসি মনোজ দাস।

গোয়ালপাড়ার পুলিশ সুপার রাকেশ রেড্ডি এ তথ্য দিয়ে জানান, ঘটনা সোমবার রাত প্রায় ১১টা নাগাদ জেলার ১৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন আগিয়া থানা থেকে প্ৰায় দেড় কিলোমিটার দূরে এফসিআই-এর গুদাম এবং আজগার ভ্যালি অ্যাকাডেমির সামনে সংঘটিত হয়েছে। তিনি জানান, রাতে জাতীয় সড়কে ডাকাতের দলটি অবস্থান করছিল। এত রাতে তারা সেখানে কী করছে ইত্যাদি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের টহলদারি দল তাদের দিকে এগোতে গেলে গুলি বর্ষণ করে ডাকাতরা। গুলির জবাব গুলিতেই দেয় পুলিশ। প্রায় ১৫ মিনিট ধরে চলে উভয় পক্ষে গুলি বিনিময়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোয়ালপাড়া সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

পুলিশ সুপার রাকেশ রেড্ডি আরও জানান, ২০১৭ এবং ২০১৮ সালে অপহরণ সহ বেশ কয়েকটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল অমর থাপা। তার বিরুদ্ধে গোয়ালপাড়া জেলায় চাঁদাবাজি, খুন এবং অপহরণের মতো আটটি মামলা রুজু আছে। সে গোয়ালপাড়া জেলায় সন্ত্রাসরাজ কায়েম করেছিল।

তিনি জানান, ডাকাত দলের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার অনিতা হাজরিকা এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ঋতুরাজ দলের স্করপিও গাড়ি। এদিকে ডকাতদের গুলিতে বিদ্ধ হয়ে আহত হয়েছে আগিয়া থানার ওসি মনোজ দাস। তাঁর পায়ে গুলি লেগেছে। পুলিশ অফিসার মনোজ দাসকে গোয়ালপাড়া সিভিল হাসপাতালে এনে ভরতি করা হয়েছে।

Releated Posts

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top