News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছেলের হাতে খুন মা, নিজ ঘরেই মৃতদেহ লুকিয়ে রাখে ছেলে, স্থানীয় জনগণের সাহায্যে গ্রেপ্তার অভিযুক্ত ছেলে
Image

ছেলের হাতে খুন মা, নিজ ঘরেই মৃতদেহ লুকিয়ে রাখে ছেলে, স্থানীয় জনগণের সাহায্যে গ্রেপ্তার অভিযুক্ত ছেলে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৬ নভেম্বর : সামাজিক অবক্ষয় দিনের পর দিন চূড়ান্ত আকার ধারণ করতে শুরু করেছে।  মনুষত্ব হারিয়ে গর্ভধারনী মাকে নিজের হাতে খুন করে চূড়ান্ত পৈশাচিকতার পরিচয় দিল ধর্মনগর থানাধীন রাধাপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা রাজু দেবনাথ।

ঘটনার বিবরণে জানা যায়, সোমবার সকালে ধর্মনগর থানাধীন রাধাপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শান্তি দেবনাথ এর বাড়িতে ইলেকট্রিক বিল দেওয়ার জন্য ইলেকট্রিক বিল মিটার নির্ধারককারী আসে। এসে সে দেখতে পায় শান্তি দেবনাথ এর ঘরের দরজা বন্ধ। ছাপ ছাপ রক্তের  দাগ এবং একটা পচা গন্ধ অনুভব করে মিটার নির্ধারককারী বাড়ি থেকে বের হয়ে যায়।

পাশাপাশি বাড়িগুলিতে গিয়ে এলাকাবাসীদের এই ব্যাপারে সে খবর দেয়। এলাকাবাসীর এর পক্ষ থেকে ধর্মনগর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ শান্তি দেবনাথ এর বাড়িতে যায়। এলাকাবাসীসহ ধর্মনগর থানার পুলিশ ডাকাডাকি হৈচৈ করলে ঘর থেকে রাজু দেবনাথ (৩০) বেরিয়ে আসে।

 ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় শান্তি দেবনাথের  দেহ পড়ে থাকতে সবাই দেখতে পায়। সাথে সাথে পুলিশ রাজু দেবনাথকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে শান্তি দেবনাথ এর বাড়িতে ওসি নাড়ুগোপাল দে গেলেও পরবর্তী সময় এলাকায় ছুটে যান ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা এবং ফরেন্সিক টিম।

রাজু দেবনাথ স্বীকার করে শুক্রবার রাতে কুড়াল দিয়ে সে তার মাকে খুন করেছে। বাড়ির মধ্যে একটি গর্ত করেছিল, সে গর্তে তার মার অর্থাৎ শান্তি দেবনাথ এর মৃতদেহ লুকিয়ে রাখবে বলে। কিন্তু উপযুক্ত সময়ের অভাবে সে ঘর থেকে তার মার মৃতদেহ লুকিয়ে রাখার মত সুযোগ পায়নি। শান্তি দেবনাথ এর স্বামী গিতেন্দ্র দেবনাথ আগরতলায় থাকে এবং এক মেয়ে সোমা দেবনাথ হাফলং এ তার শ্বশুর বাড়িতে ছিল।

এলাকাবাসীরা জানায়, এই বাড়িতে শান্তি দেবনাথ এবং তার ছেলে রাজু দেবনাথ এই বাড়িতেই থাকতো। রাজু, প্রায়ই তার মা শান্তি দেবীকে মারধর করত বলে এলাকাবাসীরা জানায়। শান্তি দেবনাথ এর মৃতদেহ আজ ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালের মর্গে রাখা হবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ শান্তি দেবনাথ এর স্বামী এবং মেয়ের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই ধরনের পৈশাচিক ঘটনায় এলাকাবাসীরা স্তম্ভিত। জন্তু-জানোয়াররাও এই ধরনের ঘটনা ঘটাতে পারবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহের অবকাশ নেই। একটা চূড়ান্ত স্তব্ধতা বিরাজ করছে এলাকা জুড়ে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top