News Flash

  • Home
  • দেশ
  • ভবানীপুরে আজ তৃণমূলের বিজয়া সম্মিলনী, উপস্থিত থাকবেন মমতা
Image

ভবানীপুরে আজ তৃণমূলের বিজয়া সম্মিলনী, উপস্থিত থাকবেন মমতা

কলকাতা, ৬ নভেম্বর (হি. স.) সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে ৷ আজ সন্ধ্যা ছ’টায় আলিপুরের মুক্তমঞ্চ উত্তীর্ণতে এই বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে ভবানীপুর বিধানসভা তৃণমূলের তরফে। এই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী স্বয়ং।

বহুবছর ধরেই পুজোর পর বিজয়া সম্মিলনী করে আসছে দল। এবারও তাই হবে। তবে এবার বিজয়া সম্মিলনীর গুরুত্ব আলাদা। বছর ঘুরলেই বেজে যাবে লোকসভার দামামা। তার আগে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুর এক কর্মিসভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। মূলত সেখানেই হবে বিজয়া সম্মেলনী। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই বিজয়া সম্মিলনীর গুরুত্ব তৃণমূলের অন্য রাজনৈতিক কর্মসূচির থেকে বেশি বলেই মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ। কারণ, মুখ্যমন্ত্রী নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে খুব বেশি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন না। তাই এই সম্মিলনী যেমন তৃণমূল নেতৃত্বের কাছে ‘গুরুত্বপূর্ণ’, তেমনই প্রশাসনের কাছেও এই কর্মসূচি আয়োজনের দায়িত্বও যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’।
কারণ, ভবানীপুর বিধানসভার অন্তর্গত যে আটটি কলকাতা পুরসভার ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলির কাউন্সিলর এবং ব্লক সভাপতিদের পাশাপাশি কর্মীরাও অংশ নিতে উত্তীর্ণতে আসবেন। তাই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এ হেন রাজনৈতিক কর্মসূচির আয়োজন প্রশাসন এবং দলগত ভাবে তৃণমূল নেতৃত্বের কাছে অত্যন্ত দায়িত্বপূর্ণ বিষয়। তাই রাজনৈতিক ভাবে এই বিজয়া সম্মিলনী আয়োজন করার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভা সাংসদ তথা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং দক্ষিণ কলকাতা তৃণমূলের সভাপতি তথা রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমারকে। এই কর্মসূচি আয়োজনের পর ভবানীপুর বিধানসভায় আরও একটি বড়সড় কর্মসূচি অপেক্ষা করছে। তবে রাজনীতির সঙ্গে তার কোনও যোগাযোগ নেই বলেই পুলিশ-প্রশাসন সূত্রে খবর।

রাজ্যের তরফে আগামী ৯ নভেম্বর বিজয়া সম্মেলনী আয়োজন করা হয়েছে। নিউটাউনের বদলে এই সভা হবে আলিপুর জেল মিউজিয়ামে। নবান্ন সূত্রে খবর, প্রশাসনের কাছে এই অনুষ্ঠান বিশেষ ভাবেই গুরুত্বপূর্ণ। কারণ, বাণিজ্য সম্মেলনের আগে এই সরকারি অনুষ্ঠানে হাজির থাকতে পারেন অনেকেই। ইতিমধ্যেই আমন্ত্রণ পাঠানো হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষকে। যদিও এখনও আমন্ত্রণ যায়নি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top