News Flash

  • Home
  • দেশ
  • বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী
Image

বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী

কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবার বিকেলে এই সৌজন্য সাক্ষাৎ সারলেন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল সি ভি আনন্দ বোস । প্রায় ৪০ মিনিট ধরে রাজ্যপালের সঙ্গে তাঁর কথাবার্তা হয়। রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ”বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছিলাম, এটা সৌজন্য।”

পায়ের চোটের সমস্যায় প্রায় মাস দেড়েক বাড়িতেই বিশ্রামে ছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার থেকে নবান্নে যাতায়াত শুরু করেছেন। আর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গেলেন রাজভবনে রাজ্যপালের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে। তার আগে এদিন মুখ্যমন্ত্রী যান বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে, নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মাকে দেখতে।

এদিন রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ”আমি শ্রীমতী নির্মলা বন্দ্যোপাধ্যায়কে দেখতে গিয়েছিলাম হাসপাতালে। উনি অধ্যাপিকা ছিলেন। নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মা। আমার সঙ্গে বেশ কয়েকবার আলাপ, দেখাসাক্ষাৎ হয়েছে। তিনি অসুস্থ শুনে আমি গিয়েছিলাম দেখতে। ওঁর অবস্থা খুবই সংকটজনক। যেমন দেখেছিলাম আগে, আর আজ যা দেখলাম, তার মধ্যে অনেক তফাৎ। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি।” রাজ্যপালের সঙ্গে কী কথা হল, এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ”এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।” পা কেমন আছে? তাতে সংক্ষেপে জানালেন, ভালো আছে। এর পরই গাড়িতে উঠে চলে যান মুখ্যমন্ত্রী।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

কেইএম হাসপাতাল ডা. সেজল পাওয়ারের বিতর্কিত মন্তব্যে তদন্ত শুরু করেছে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা

মুম্বই, ১২ জুন (আইএএনএস): মুম্বইয়ের কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেইএম) হাসপাতাল তাদের চূড়ান্ত বর্ষের এমবিবিএস ছাত্রী ডা. সেজল পাওয়ারের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

তৃণমূলে ক্রমবর্ধমান সংকটের মাঝে সৌগত রায়ের কটাক্ষ: ‘যা হচ্ছে তা অনৈতিক ও অশোভন’

কলকাতা, ১২ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও রাজনৈতিক অনিশ্চয়তার আবহে দলের সাংসদ সৌগত রায় শুক্রবার কড়া…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পরিকাঠামো উন্নয়নে পিছিয়ে থাকা ভারত আজ বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির একটি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১২ জুন (আইএএনএস) : একসময় পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা ভারত বর্তমানে বিশ্বের দ্রুততম বিকাশমান অর্থনীতিগুলির অন্যতম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top