ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হচ্ছে আগামীকাল থেকেই। এক কথায় রাজ্য ভিত্তিক স্কুল ক্রীড়া আসরের ঢাকে কাঠি পড়ছে আগামীকাল থেকে। ৩ নভেম্বর পর্যন্ত চার ইভেন্টের ব্লক এবং এ এম সি লেভেলের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর অনূর্ধ্ব ১৪ ছেলেদের ফুটবল এবং অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বয়স গ্রুপে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৪ নভেম্বর অনূর্ধ্ব ১৭ খো-খো এবং অনূর্ধ্ব ১৭ ফুটবলের সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। মোটকথা এক সপ্তাহও আর হাতে নেই। আগামী ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুই বিভাগে সাতটি ইভেন্টের রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার আসর। সেই লক্ষ্যে বিভিন্ন জেলাগুলো তাদের খেলাধুলার আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ৭ থেকে ৯ নভেম্বর পাঁচটি ইভেন্টে রাজ্যভিত্তিক স্কুলের আসর সম্পন্ন হলে ৯ থেকে ১১ নভেম্বর হবে পরবর্তী দুটি ইভেন্টের প্রতিযোগিতা। প্রথম পাঁচটি ইভেন্টের আসরের সূচি অনুযায়ী পশ্চিম জেলাতে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বয়স গ্রুপের জিমন্যাস্টিক্স ও ব্যাডমিন্টন; সিপাহীজলা জেলাতে অনূর্ধ্ব ১৭ বাস্কেটবল, ঊনকোটি জেলাতে অনূর্ধ্ব ১৭ ছেলেদের হকি এবং গোমতী জেলাতে অনূর্ধ্ব-১৪ ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এভাবেই পরবর্তী সময়ে হবে পার্ট থ্রি প্রতিযোগিতার আসর।

রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়াকে সামনে রেখে আজ থেকে সিলেকশন ট্রায়াল
Tags:
Releated Posts
এশিয়ান গেমস ট্রায়ালসে তাৎক্ষণিক স্বস্তি পেলেন না ভিনেশ ফোগাট, অন্তর্বর্তী নির্দেশে অনীহা দিল্লি হাইকোর্টের
নয়াদিল্লি, ১৮ মে (আইএএনএস) : আসন্ন এশিয়ান গেমসের নির্বাচনী ট্রায়ালসে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করলেও তাৎক্ষণিক কোনও স্বস্তি…
প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস
নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…
খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং
লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…
আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ
নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

















