News Flash

  • Home
  • বিদেশ
  • ২০০ কোটির পর ৪০০ কোটি, তৃতীয়বার প্রাণনাশের হুমকি পেলেন মুকেশ আম্বানি
Image

২০০ কোটির পর ৪০০ কোটি, তৃতীয়বার প্রাণনাশের হুমকি পেলেন মুকেশ আম্বানি

মুম্বই, ৩১ অক্টোবর (হি.স.) : উপর্যুপরি হুমকি পাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি। ২০০ কোটির পর ৪০০ কোটি টাকা চেয়ে ইমেলের মাধ্যমে তৃতীয়বার প্রাণনাশের হুমকি পেলেন মুকেশ আম্বানি। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, আম্বানি ফের হুমকি ইমেল পেয়েছেন, এবার ৪০০ কোটি টাকা চাওয়া হয়েছে। এই নিয়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান, বিলিয়নিয়ার শিল্পপতি মুকেশ আম্বানি তৃতীয়বারের মতো প্রাণনাশের হুমকি পেলেন। এবার হুমকিদাতা ৪০০ কোটি টাকা চেয়ে ইমেল পাঠিয়েছে।

বারবার হুমকির প্রেক্ষিতে মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ার-এ মুম্বই পুলিশ কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে। তৃতীয় ইমেলে লেখা রয়েছে, ‘আপনার নিরাপত্তা যতই ভালো হোক না কেন, আমরা আপনাকে মেরে ফেলতে পারি।’ প্রথমবার মুকেশ আম্বানিকে ২০ কোটি টাকা এবং দ্বিতীয়বার ২০০ কোটি টাকা চেয়ে ইমেল পাঠানো হয়েছিল। গত বছরও মুকেশ আম্বানি ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণ নেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেবার মুম্বই পুলিশ হুমকি পাওয়ার পর বিহারের দারভাঙ্গা থেকে এক ব্যক্তিকে গ্রেফতারও করেছিল।

Releated Posts

আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কেউ আর বাংলাদেশে নিরাপদ নন, অভিযোগ দলের

ঢাকা, ২০ মে (আইএএনএস): বাংলাদেশে ২০২৬ সালজুড়ে দলীয় নেতা-কর্মী এবং তাঁদের পরিবারের উপর লক্ষ্য করে হামলার ঘটনা অব্যাহত…

ByByNews Desk May 20, 2026

রোমে ইতালির প্রেসিডেন্ট মাত্তারেলার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির, ভারত-ইতালি সম্পর্ক আরও জোরদারে জোর

রোম, ২০ মে (আইএএনএস): ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা-র সঙ্গে বুধবার রোমে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে…

ByByNews Desk May 20, 2026

ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, সন্দেহভাজন মৃতের সংখ্যা ১৩০ ছাড়াল

কিনশাসা, ১৯ মে (আইএএনএস): গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) নতুন করে ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণে এখনও পর্যন্ত ১৩১…

ByBySandeep Biswas May 19, 2026

মোদীর ইউরোপ কূটনীতিতে ভারতের প্রযুক্তি ও ভূ-কৌশলগত লাভের সম্ভাবনা

নয়াদিল্লি, ১৯ মে (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সাম্প্রতিক নেদারল্যান্ডস ও সুইডেন সফরকে ভারতের বৃহত্তর ইউরোপ-কেন্দ্রিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ…

ByByNews Desk May 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top