News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাত সকালে উদয়পুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার 
Image

সাত সকালে উদয়পুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার 

আগরতলা, ৩০ অক্টোবর: সাত সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। উদয়পুর মহারানী জামতলা ব্রীজ সংলগ্ন এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত মৃত্যু কারণ খুঁজে পাওয়া যায় নি। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। 

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকালে থানায় খবর আসে উদয়পুর মহারানী জামতলা ব্রীজ সংলগ্ন ক্যানেলের পাশে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্হানীয় মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশি তদন্তে মৃতের পরিচয় উঠে আসে। ওই যুবক কিল্লা থানাধীন ডাকমুড়া এলাকার বাসিন্দা মতসিং জমাতিয়া(২২)- র মৃতদেহ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মৃতের পরিবারের সদস্যরা।

তিনি আরও জানিয়েছেন, গতকাল বিকেল পাঁচটা নাগাদ বাজার করার উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে ছিলেন মতসিং। কিন্তু রাতে বাড়ি ফিরে যায়নি। আজ সকালে স্হানীয় মানুষ ক্যানেলের পাশে দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর পাঠিয়েছিল।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top