News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌২৩ :‌ মনিপুরকে হারিয়ে দারুন শুরু ত্রিপুরার, আজ প্রতিপক্ষ ওড়িশা
Image

অনূর্ধ্ব-‌২৩ :‌ মনিপুরকে হারিয়ে দারুন শুরু ত্রিপুরার, আজ প্রতিপক্ষ ওড়িশা

ত্রিপুরা-‌১৯৯/‌৭(৫০)

মনিপুর-‌১২০(৪২.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর।। আসরের দ্বিতীয় ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ ওড়িশা। শেহবাগ ইন্টারন্যাশনাল মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌২৩ একদিবসীয় ক্রিকেটে। হরিয়ানায় রবিবার দুদলই হালকা অনুশীলন সেরে নেয়। প্রথম ম্যাচে ত্রিপুরা জয় পেলেও হেরে গিয়েছিলো ওড়িশা। ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই ওড়িশার বিরুদ্ধে মাঠে নামবে ত্রিপুরা। এদিকে শনিবার আসরের প্রথম ম্যাচে ত্রিপুরা ৭৯ রানে পরাজিত করে মনিপুরকে। লালহলির বংশীলাল ক্রিকেট মাঠে ত্রিপুরাকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন চন্দন রায় এবং আনন্দ ভৌমিক। বিশেষ করে চন্দনের অলরাউন্ড পারফরম্যান্স দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেয়। ত্রিপুরার ১৯৯ রানের জবাবে মনিপুর ১২০ রান করতে সক্ষম হয়। ত্রিপুরার চন্দন রায় প্রথমে ব্যাট হাতে ৫০ রান করার পর বল হাতে ২ উইকেট নেন। এছাড়া আনন্দ ভৌমিক দখল করেন ৪ উইকেট। শনিবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ত্রিপুরা ১৯৯ রান করে। দল যখন চাপে তখনই ৭ নম্বরে ব্যাট করতে নেমে ত্রাতার ভূমিকা পালন করেন চন্দন। দুরন্ত ব্যাট করে ৫৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৫০ রানে অপরাজিত থেকে যান। এছাড়া দলের পক্ষে সেন্টু সরকার ৩২ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৫, ইন্দ্রজিৎ দেবনাথ ১১ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ (‌অপ:‌), সন্দীপ সরকার ৪০ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে‌ ২২ এবং তন্ময় দাস ৫৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। মনিপুরের পক্ষে ডোমেনিক ২৪ রান দিয়ে ৪ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে ত্রিপুরার বোলারদের সাড়াসি আক্রমণে ১২০ রানে গুটিয়ে যায় মনিপুর। দলের পক্ষে দলনায়ক লেনিয়া খোয়ারাপাম ৬৮ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৫, সঞ্জীৎ ১৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অন্দরশন ৩৬ বল খেলে ১৩ রান করেন। ত্রিপুরার পক্ষে আনন্দ ভৌমিক ২৩ রানে দিয়ে ৪ টি এবং চন্দন রায় ৬ রান দিয়ে ২ টি উইকেট পেয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top