News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিলোনিয়ায় মায়ের বিসর্জন ভারাক্রান্ত হৃদয়ে
Image

বিলোনিয়ায় মায়ের বিসর্জন ভারাক্রান্ত হৃদয়ে

নিজস্ব প্রতিনিধি বিলোনিয়া, ২৭ অক্টোবর : শুক্রবার বিকাল ৪ টায় আদর্শ পল্লী সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত সার্বজনীন দুর্গাপূজার বিসর্জন অনুষ্ঠিত হয়।  আজ মায়ের বিদায় বেলায় অশ্রু সজল নয়নে বিদায় জানালেন এলাকার ৮ থেকে ৮০ সকল বয়সের মা বোনরা এবং এলাকার সকল মায়ের ভক্তরা। এদিন মায়ের বিদায় বেলায় ঢাকের তালে উলুধ্বনি শঙ্কর ধ্বনিও গানে নাচে ঋষ্যমূখ আদর্শ পল্লী সামাজিক সংস্থার আয়োজিত শহীদবেদী এলাকায় পূজিত দেবী দুর্গাকে রেলি করে বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে গৌরাছড়া নদীর দশমী ঘাটে নিরঞ্জন করা হয় মা দেবী দুর্গাকে, রেলিতে  এলাকার মা-বোনরা গান ও নাচের তালে গৌরাছড়া নদীর দশমী ঘাটে মায়ের নিরঞ্জনে আনন্দের কোন রকম খামতি ছিলনা,এলাকার সকল অংশের জনগণ ও ভক্ত প্রাণ মা-বোনরা চার দিন যাবত মায়ের পূজায় ব্রতী হয়ে আজ বিদায় বেলায় অশ্রু সজল নয়নে আবার একটি বছরের অপেক্ষায় মাকে বিদায় জানালেন, সকলের একটাই কামনা ও আশা সুখে রেখো আনন্দে রেখো শান্তিতে রেখো মা তোমার সকল সন্তানকে, আসছে বছর আবার হবে এই প্রত্যাশায় মায়ের বিদায়ের বিষাদের সুরে গৌড়াছড়া নদীর দশমী ঘাট আবার একটি বছরের অপেক্ষায় বিদায় জানালো মা দেবী দুর্গাকে।

Releated Posts

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top