News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৬ অক্টোবর মহারাষ্ট্র ও গোয়ায় সফর প্রধানমন্ত্রীর, দুই রাজ্যে রয়েছে একাধিক কর্মসূচি
Image

২৬ অক্টোবর মহারাষ্ট্র ও গোয়ায় সফর প্রধানমন্ত্রীর, দুই রাজ্যে রয়েছে একাধিক কর্মসূচি

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬ অক্টোবর, বৃহস্পতিবার মহারাষ্ট্র ও গোয়া সফরে যাচ্ছেন। এই দুই রাজ্যে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ২৬ অক্টোবর প্রথমে মহারাষ্ট্র এবং পরে গোয়ায় সফরে যাবেন প্রধানমন্ত্রী। সফরের শুরুতে শিরডিতে শ্রী সাইবাবা সমাধি মন্দির দর্শন করবেন প্রধানমন্ত্রী এবং মন্দিরে পূজার্চনা করবেন তিনি। এই মন্দিরে নতুন দর্শন কমপ্লেক্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

মহারাষ্ট্র সফরের সময়, প্রধানমন্ত্রী প্রায় ৭,৫০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। এরপর গোয়ায় যাবেন প্রধানমন্ত্রী, সেখানে মারগাঁও-এর প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৩৭-তম জাতীয় গেমসের উদ্বোধন করবেন এবং গেমসে অংশ নেওয়া ক্রীড়াবিদদের উদ্দেশে ভাষণ দেবেন।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top