News Flash

  • Home
  • দেশ
  • রাজনীতি থেকে অবসর নিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে
Image

রাজনীতি থেকে অবসর নিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে

মুম্বই, ২৪ অক্টোবর (হি.স.) : রাজনীতি থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন প্রবীণ কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে মঙ্গলবার রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে জানিয়েছেন। শিন্ডে জানিয়েছেন, তাঁর রাজনৈতিক জীবন শেষ হওয়ার পরে তাঁর মেয়ে প্রণিতি শিন্ডে রাজনীতিতে প্রবেশ করবেন। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর মেয়ে প্রণিতি শিন্ডে সোলাপুর সংসদীয় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ধম্ম চক্র প্রবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে সোলাপুরে এসেছিলেন সুশীল কুমার শিন্ডে। শিন্ডে ৬৭-তম ধম্মচক্র প্রবর্তন দিবস উপলক্ষ্যে ডক্টর বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি জানান, মঙ্গলবার সারাদেশে পালিত হচ্ছে ধম্মচক্র প্রবর্তন দিবস। প্রতিবছর আমরা বাবা সাহেবের জন্মবার্ষিকী এবং মহাপরিনির্বাণ দিবসে অভিনন্দন জানাতে এখানে আসি। তিনি আরও বলেন, বাবা সাহেব আম্বেদকর আমাদের সংবিধান সৃষ্টি করেছেন। এই সংবিধান অনুযায়ী দেশ চলছে। বাবা সাহেবের নাম না নিয়ে কোনো দল রাজনীতি করতে পারে না তা আজ প্রমাণিত হয়েছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top