News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড় সরকার দিল্লির নেতাদের জন্য এটিএমে পরিণত হয়েছে : অনুরাগ ঠাকুর
Image

ছত্তিশগড় সরকার দিল্লির নেতাদের জন্য এটিএমে পরিণত হয়েছে : অনুরাগ ঠাকুর

রায়পুর, ২০ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের ভূপেশ বাঘেল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগের মতে, ছত্তিশগড় সরকার দিল্লির নেতাদের জন্য এটিএমে পরিণত হয়েছে। শুক্রবার সকালে রায়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “ছত্তিশগড়ের বাতাবরণ বিজেপির পক্ষে। এর নেপথ্যে কারণ হল, রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী মোদী কেন্দ্র থেকে সাহায্য করেছেন, বড় বড় প্রকল্প দিয়েছেন।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের জন্য ১ লক্ষ কোটি টাকার বেশি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে, সাম্প্রদায়িক তোষণের কারণে মানুষ জেগে উঠেছে। মনে হচ্ছে, এখানকার সরকার তুষ্টিতে ভুগছে। ছত্তিশগড়ে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার রয়েছে… এই সরকার দিল্লিতে নিজস্ব নেতাদের জন্য এটিএম হয়ে উঠেছে… খনি মাফিয়া, মদ মাফিয়া বা ট্রান্সফার মাফিয়াদের মাধ্যমে ‘অল টাইম মানি’ ছত্তিশগড় থেকে কংগ্রেসে যায়। জনগণ এই মাফিয়াদের হাত থেকে মুক্ত হতে চায়।”

Releated Posts

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top