News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রামীণ এলাকার অর্থনৈতিক বিকাশে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সমবায়মন্ত্রী
Image

গ্রামীণ এলাকার অর্থনৈতিক বিকাশে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : সমবায়মন্ত্রী

আগরতলা, ১৩ অক্টোবর: গ্রামীণ এলাকার অর্থনৈতিক বিকাশে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ এলাকার গরীব অংশের মানুষ ও কৃষকদের স্বনির্ভর করে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। কুমারঘাটে সমবায় দপ্তরের সহনিয়ামকের কার্যালয়ের উদ্বোধন হওয়ায় এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো। আজ কুমারঘাটে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সমবায় দপ্তরের সহনিয়ামক কার্যালয়ের উদ্বোধন করে একথা বলেন।

উল্লেখ্য, এতদিন ধরে কৈলাসহর থেকে কুমারঘাট মহকুমার সমবায় দপ্তরের কাজ চলতো। আজ থেকে কুমারঘাটের প্রাইমারি মার্কেটিং, কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের দ্বিতল মার্কেট শেডের কয়েকটি কক্ষ নিয়ে এই কার্যালয়ের সূচনা হলো।

অনুষ্ঠানে সমবায়মন্ত্রী বলেন, কুমারঘাট মহকুমার মানুষের সমস্যার কথা বিবেচনা করে সরকার এই সহনিয়ামকের কার্যালয় শুরু করেছে। রাজ্যে সমবায় আন্দোলনে কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের এক উল্লেখযোগ্য। ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, রাজ্যের বর্তমান সরকার সমবায়ের মাধ্যমে গ্রামীণ অংশের মানুষের রোজগার বৃদ্ধির লক্ষ্যে গুরুত্ব দিয়েছে। এরফলে ল্যাম্পস ও প্যাক্সের ব্যবসা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, যে উদ্দেশ্যে ল্যাম্পস ও প্যাক্স গঠন করা হয়েছিল তা সফলভাবে বাস্তবায়িত হয়নি। রাজ্যের বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ল্যাম্পস ও প্যাক্সগুলি সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এখন বোর্ড গঠন করা হয় নির্বাচনের মাধ্যমে।

তিনি বলেন, বর্তমান রাজা সরকারের তৎপরতার কারণেই কুমারঘাট প্রাইমারি মার্কেটিং কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের বিশাল দ্বিতল মার্কেট স্টল নির্মিত হয়েছে। আরও একটি মার্কেট স্টল নির্মাণের কাজ প্রায় শেষের পথে। স্টলগুলিতে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে।

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top