News Flash

Image

জলঢাকা নদীতে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার

জামালদহ, ১৩ অক্টোবর (হি. স.) : তিনদিন নিখোঁজ থাকার পর জলঢাকা নদী থেকে এক যুবকের দেহ উদ্ধার হল। শুক্রবার বাড়ির অদূরে তার দেহ উদ্ধার হয়। মৃতের নাম সঞ্জয় বর্মন (২৩)। তাঁর বাড়ি মেখলিগঞ্জের ১৬৫ উছলপুকুরি গ্রামের ছোট খালেরবাড়ি এলাকায়।

মৃতের বাবা সবেন বর্মন জানান, তাঁর ছেলে বাড়িতে কাউকে না জানিয়ে বেড়িয়ে যায়। অনেক খুঁজেও কোনও সন্ধান মেলেনি। এরপর বৃহস্পতিবার মেখলিগঞ্জ থানার দ্বারস্থ হন। সেখানে মিসিং ডায়েরি করেন। এদিন সকালে খবর পেয়ে উছলপুকুরির ধুলিয়া সংলগ্ন জলঢাকা নদীতে গিয়ে তিনি ছেলের মৃতদেহ দেখতে পান।

জানা গিয়েছে, নদী পেরিয়ে বোড়াগাড়ি এলাকায় সঞ্জয়ের মামাবাড়ি। নদী পেরিয়ে তিনি সেখানে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Releated Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস

কলকাতা, ২২ জুন : দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026

মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শ্রমিকবোঝাই পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫, আহত ১৮

ছিন্দওয়াড়া, ২২ জুন : মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কে সোমবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু…

ByByNews Desk Jun 22, 2026

দ্রুত অগ্রসর হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, আগামী ৪৮ ঘণ্টায় মুম্বইয়ে বৃষ্টির সম্ভাবনা; উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২০২৬ আরও দ্রুত অগ্রসর হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের…

ByByNews Desk Jun 22, 2026

রাজ্য বাজেট নিয়ে সতর্ক থাকার নির্দেশ মমতার, তড়িঘড়ি সমালোচনা না করার বার্তা দলীয় শিবিরে

কলকাতা, ২২ জুন (আইএএনএস): রাজ্যের নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেওয়ার জন্য নিজের অনুগত তৃণমূল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top