News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিহার ট্রেন দুর্ঘটনা : মৃত্যু অসমের শদিয়ার মা-মেয়ের, শোক ব্যক্ত মুখ্যমন্ত্রীর
Image

বিহার ট্রেন দুর্ঘটনা : মৃত্যু অসমের শদিয়ার মা-মেয়ের, শোক ব্যক্ত মুখ্যমন্ত্রীর

শদিয়া (অসম), ১২ অক্টোবর (হি.স.) : বুধবার রাত প্ৰায় ৯:৩৫ মিনিট নাগাদ বিহারের রঘুনাথপুরে আনন্দবিহার-কামাখ্যা (গুয়াহাটি, অসম) নৰ্থ-ইস্ট এক্সপ্ৰেস দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে উজান অসমের তিনসুকিয়া জেলার অন্তর্গত শদিয়ার মা ও তাঁর শিশুকন্যার। নিহত দুই যাত্রীকে ঊষা ভাণ্ডারি (৩৩) এবং চার বছরের মেয়ে আকৃতি ভাণ্ডারি বলে শনাক্ত করা হয়েছে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

ঊষাদেবীর ছোট বোনের কাছে জানা গেছে, আজ সকাল প্রায় ছয়টা নাগাদ নিহতদের তালিকায় ঊষা ভাণ্ডারি ও তাঁর মেয়ে আকৃতির মৃত্যুসংবাদ পেয়ে পরিবার ও গোটা এলাকা শোকে ভেঙে পড়েছে। তিনি জানান, মা-মেয়ে নেপাল গিয়েছিলেন। সেখান থেকে ঊষা ভাণ্ডারি নিউ জলপাইগুড়ি হয়ে দিল্লি গিয়েছিলেন তাঁর স্বামীর কাছে।

বোন জানান, দুর্ঘটনার খবর তাঁরা গতকাল রাত প্রায় ১০টা নাগাদ শুনেছেন। খবর শোনার পর থেকে তাঁরা বেজায় উদ্বিগ্ন ছিলেন। কেননা, ওই ট্রেনে একই পরিবারের চার সদস্য ঊষাদেবী ও তাঁর ছোট ভাই দীপক ভাণ্ডারি এবং দুই মেয়ে আদিতি ও আকৃতি ছিল। দিদি ঊষার বিয়ে হয়েছিল নেপালে। কর্মসূত্রে স্বামী থাকেন দিল্লি। দিল্লি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনার আগে দিদি ঊষা ভাণ্ডারির সঙ্গে মোবাইল ফোনে তাঁদের কথা হয়েছে। কিন্তু এর পর আর কথা হয়নি। দুর্ঘটনার খবর পাওয়ার পর বহুবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু মোবাইব সুইচঅফ পাওয়া গিয়েছিল।

এদিকে অন্য সূত্রের খবর, ইতিমধ্যে বিহার থেকে নিহতদের মরদেহ অসমে নিয়ে আসার ব্যবস্থা চলছে।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top