News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে আরও একটি নতুন জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করতে চলছে : জেলা কংগ্ৰেস
Image

অসমের পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে আরও একটি নতুন জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করতে চলছে : জেলা কংগ্ৰেস

হাফলং (অসম), ৬ অক্টোবর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে কি আরও একটি নতুন জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করতে চলছে। শুক্রবার ডিমা হাসাও জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে প্ৰশ্ন সংবলিত এই অভিযোগ উত্থাপন করেছেন সমরজিৎ হাফলংবার।

শুক্রবার বিকালে হাফলং রাজীব ভবনে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ উত্থাপন করে বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের হামরি নির্বাচন কেন্দ্রের থাইজুয়ারিতে ডিএলডিডি নামের কোনও একটি সংগঠন ওই অঞ্চলের সাধারণ মানুষকে একটি রাজনৈতিক দলের কোনও এক বিশেষ ব্যক্তিকে আগামী উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে ভোট দেওয়ার জন্য হুমকি প্রদান করছে। এমন-কি মাইবাং এলাকায় শান্তি চুক্তিতে স্বাক্ষর করা ডিএনএলএ জঙ্গি সংগঠনের নাম করে রাতে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে কোনও একটি রাজনৈতিক দলকে বলে অভিযোগ উত্থাপন করে সমরজিৎ হাফলংবার ডিএনএলএ জঙ্গি সংগঠনকে এ ব্যাপারে তদন্ত করে দেখার আহ্বান জানানোর পাশাপাশি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের আগে ডিএলডিএ-র নাম করে যে ভাবে হুমকি প্রদর্শন করে কোনও এক বিশেষ রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে এ নিয়ে ডিমা হাসাও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top