News Flash

  • Home
  • দেশ
  • কেজরিওয়াল যাদের সততার সার্টিফিকেট দিয়েছেন, তাঁরা সবাই এক বছর ধরে জেলে : অনুরাগ ঠাকুর
Image

কেজরিওয়াল যাদের সততার সার্টিফিকেট দিয়েছেন, তাঁরা সবাই এক বছর ধরে জেলে : অনুরাগ ঠাকুর

রায়পুর, ৫ অক্টোবর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। অনুরাগের কথায়, অরবিন্দ কেজরিওয়াল যাদের সততার সার্টিফিকেট দিয়েছেন, তাঁরা সবাই এক বছর ধরে জেলে রয়েছেন। বৃহস্পতিবার সকালে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে পৌঁছন অনুরাগ সিং ঠাকুর।

সেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেছেন, “অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে মানুষ হাসাহাসি করছে। তাঁর মুখে চিন্তার ছাপ দেখতে পাচ্ছেন মানুষ। উপ-মুখ্যমন্ত্রী জেলে, স্বাস্থ্যমন্ত্রী জেলে – তাঁরা এমন মানুষ যারা ‘ভারত এগেইনস্ট করাপশন’ স্লোগান তুলে সামনে এসেছিলেন, কিন্তু এখন দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন…প্রধান চক্রী এখনও বাইরে। তাঁর নম্বরও আসবে। তদন্ত চলছে। অরবিন্দ কেজরিওয়াল যাদের সততার সার্টিফিকেট দিয়েছেন, তাঁরা সবাই এক বছরের জন্য জেলে।”

Releated Posts

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top