News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘ তিন মাস পর নন্দু সরকার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আটক
Image

দীর্ঘ তিন মাস পর নন্দু সরকার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আটক

আগরতলা, ৪ অক্টোবর : গত ২৯ জুন প্রকাশ্য দিবালোকে গরু চোর সন্দেহে নন্দু সরকার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব থানায় খুনের মামলা দায়ের করা হয়েছিল। পুলিশী তদন্তে দীর্ঘ তিন মাস পর আজ হত্যা কান্ডের সাথে জড়িত মূল অভিযুক্ত বিপ্লব দাস ওরফে বিষ্ণুকে পুলিশ আটক করে। আজ ওই যুবককে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জী।

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত ২৯ জুন প্রকাশ্য দিবালোকে বলদাখাল ব্রীজ এলাকায় নন্দু সরকার(৪০)-কে পিটিয়ে খুন করা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছিলেন। মৃতের স্ত্রী সোনালী দেব সরকার অভিযোগ করেন, তাঁর স্বামীকে গরু চোর অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। তাছাড়া মৃতের ভাই বলেন, ওই এলাকায় নন্দু পশু প্রেমী হিসেবে পরিচিত ছিলেন। কখনো কোন অসামাজিক কাজের সাথে তিনি যুক্ত ছিলেন না। তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতার স্ত্রী সোনালী দেব সরকার পূর্ব থানায় ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় মামলা দায়ের করেছিলেন। সাথে সাথে পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছিল। পুলিশী তদন্তে হত্যাকান্ডের সাথে জড়িত বলদাখাল এলাকার বাসিন্দা তিন যুবককে আটক করেছিল পুলিশ। কিন্তু হত্যা কাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। সে দীর্ঘ তিন মাস যাবৎ পলাতক ছিল। আজ হত্যা কাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্তকে আটক করে পুলিশ।

এ বিষয়ে পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জী বলেন, গত ২৯ জুন প্রকাশ্য দিবালোকে গরু চোর সন্দেহে নন্দু সরকার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এখনো পর্যন্ত চারজন অভিযুক্তকে আটক করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত খুন করার আসল কারণ খুঁজে পাওয়া যায় নি। তাঁদের আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।কারণ পুলিশের প্রাথমিক ধারণা, ওই হত্যাকান্ডে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে অনেক তথ্য এবং খুনের কারণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top