News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়সলমেরে একটি ব্যাঙ্কের ছাদে ভয়াবহ আগুন, জেনারেটর থেকেই হয় সূত্রপাত
Image

জয়সলমেরে একটি ব্যাঙ্কের ছাদে ভয়াবহ আগুন, জেনারেটর থেকেই হয় সূত্রপাত

জয়সলমের, ৩ অক্টোবর (হি.স) : রাজস্থানের জয়সলমের শহরে একটি ব্যাঙ্কের ছাদে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে জয়সলমের শহরের একটি এইচডিএফসি ব্যাঙ্কের ছাদে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে পৌরসভার দমকলের দুটি ইঞ্জিন ব্যাঙ্কে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ব্যাঙ্কের ছাদে থাকা জেনারেটরসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে যায়। দমকল বিভাগের কর্মীরা সঠিক সময়ে এসে আগুন নেভায়। নাহলে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারতো। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা গিয়েছে।

পুরসভার দমকল বিভাগের কাছ থেকে জানা গিয়েছে যে, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এইচডিএফসি ব্যাঙ্কের গার্ড ব্যাঙ্কের ছাদে আগুন লাগার ঘটনা জানায়। গার্ড জানায়, ব্যাঙ্কের ছাদে রাখা জেনারেটরে হঠাৎ করেই আগুন লাগে। তারপরই দমলের দুটি ইঞ্জিন ব্যাঙ্কে এসে অনেকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top