News Flash

  • Home
  • দেশ
  • দেওয়াল ধসে ৩ শিশুর মৃত্যু, শোকার্ত পরিবারকে নিয়ে দিল্লিযাত্রা তৃণমূলের
Image

দেওয়াল ধসে ৩ শিশুর মৃত্যু, শোকার্ত পরিবারকে নিয়ে দিল্লিযাত্রা তৃণমূলের

বাঁকুড়া, ১ অক্টোবর (হি.স.) : প্রচণ্ড বৃষ্টিতে জেরে শনিবার সকালে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় বাঁকুড়ার বিষ্ণুপুরের বোড়ামারা গ্রামের তিন শিশুর ।সদ্য সন্তানদের হারিয়ে শোকে পাথর পরিবারের লোকজন । সেই পরিস্থিতির মধ্যে মৃত শিশুদের পরিবারের সদস্যদের দিল্লি নিয়ে গেলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয় শাসক ও বিরোধীদের মধ্যে। যদিও শাসক দলের বক্তব্য, ওনারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দিল্লি যাচ্ছেন প্রতিবাদ জানাতে। এতে তৃণমূল নেতৃত্ব শুধু সহযোগিতা করেছে। তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ।

রবিবার সকালে এই তিন শিশুর পরিবারের সঙ্গে বাঁকুড়ার বোড়ামারা গ্রামে গিয়ে দেখা করেন শান্তনু সেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পরিবারের সদস্যদের দিল্লি যাওয়ার জন্য অনুরোধ জানান। জানা গিয়েছে, দীর্ঘ প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে মৃত শিশুদের পরিবারের সদস্যদের বোঝানোর চেষ্টা করেন শান্তনু ও সায়ন্তিকা। প্রথমে মৃত শিশুদের পরিবার দিল্লি যেতে রাজি হয়নি। দীর্ঘক্ষণ বোঝানোর পর অবশেষে তিন পরিবারের পাঁচজন সদস্যকে নিয়ে রওনা দেন তৃণমূল নেতৃত্ব। তবে মাঝপথে একজন ফিরে আসেন বাড়িতে।

সূত্রের খবর, তৃণমূল নেতৃত্বের সঙ্গে রওনা দিয়েছেন মৃত শিশু নিশা সর্দার, রোহন সর্দার, অঙ্কুশ সর্দারের বাবারা। তাঁরা হলেন প্রশান্ত সর্দার, জয়দেব সর্দার ও চণ্ডি সর্দার। এছড়াও নিশার কাকা শক্ত সর্দারও রওনা দিয়েছেন।

এদিন, মর্মান্তিক এই ঘটনার দায় পুরোপুরি কেন্দ্রীয় সরকারের কাঁধে তুলে শান্তনু সেন ও সায়ন্তিকা জানান, কাউকে জোর করে নয়, ওনারা নিজেরাই দিল্লির আন্দোলনে সামিল হয়ে এ রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদ জানাতে চেয়েছেন। সাংসদ শান্তনু সেন বলেন, “১১ লক্ষ লোকের বাড়ির জন্য পোর্টালে আপলোড করা হয়েছিল। শুধুমাত্র প্রতিহিংসার কারণে এই মানুষগুলোর প্রথম কিস্তি ৮ হাজার ২০০ কোটি টাকা কেন্দ্র আটকে রেখেছে। আমরা মৃতদের পরিবারের পাশে রয়েছি।” অপরদিকে, তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানান, “আমরা সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছি না। তাঁরা তাঁদের কষ্টের কথা জানাতে চাইছেন। আমরা তাঁদের সঙ্গে সহযোগিতা করছি।”

তবে তৃণমূলের নেতা-নেত্রী যতই বলুন না কেন মৃতের পরিবারের সদস্যদের মুখে অন্য কথা। মৃত শিশু নিশার বাবা বলেন, “আমার যেতে এতটুকুও ইচ্ছা করছে না। ওরা যাওয়ার জন্য বারবার বলছে। কী করবে আমি কিছুই জানি না। ” বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শান্তনু সেন ও সায়ন্তিকা বর্গীদের মতো এসে মৃতের পরিবারকে তুলে নিয়ে গেল। মৃতের পরিবাররা প্রথমে যেতে চায়নি। ওখানে ১৫ বছর ধরে তৃণমূল ক্ষমতা ধরে রেখেছে পঞ্চায়েতের। কেন বাড়ি হয়নি?”

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top