News Flash

Image

হাইলাকান্দিতে আমার মাটি আমার দেশ কার্যসূচি অব্যাহত

হাইলাকান্দি (অসম) ২৮ সেপ্টেম্বর (হি.স.) : হাইলাকান্দিতে আমার মাটি আমার দেশ কার্যসূচির অধীনে ঘরে ঘরে গিয়ে অমৃত কলসে একমুঠো মাটি সংগ্রহ অভিযান অব্যাহত রয়েছে। জেলার এস এইচজির সদস্যরা এ পর্যন্ত জেলার ৩৫৯টি গ্রামের মধ্যে ৩০৫টি গ্রামের বাড়ি থেকে একমুঠো মাটি সংগ্রহ করেছেন। অন্যদিকে হাইলাকান্দি শহরের ৭ হাজার ৪৭৬ টি ঘরের মধ্যে ৪ হাজার ৫৮০ টি ঘর থেকে এক মুঠো মাটি বা এক মুঠো অন্ন সংগ্রহ করেছেন। লালা পুরসভার ৩০১১ টি ঘরের মধ্যে ২৫৬০ টি ঘর থেকে একমুঠো মাটি বা অন্ন সংগ্রহ করা সম্ভব হয়েছে। আগামী ২ অক্টোবর এই মাটি বা অন্য ভর্তি অমৃত কলসগুলি পুরসভা অথবা জিপি অফিসে জমা দেওয়া হবে। পরবর্তীতে আগামী ৮ অক্টোবর পুরসভা অথবা জিপি থেকে উন্নয়ন খণ্ড কার্যালয় গুলিতে অমৃত কলস গুলি নিয়ে যাওয়া হবে। এরপর তা গুয়াহাটি প্রেরণ করা হবে। পরবর্তীতে এই অমৃত কলসের মাটি নতুন দিল্লিতে নিয়ে গিয়ে যুদ্ধ স্মারকস্থল অমৃত উদ্যান নির্মাণে কাজে লাগানো হবে।

Releated Posts

কৃষি উদ্যোগপতি ও এফপিওগুলির জন্য কম সুদে ঋণ, ভর্তুকি বাড়ানোর ঘোষণা অসম মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২৮ আগস্ট (আইএএনএস): কৃষি উদ্যোগপতি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)-গুলিকে আর্থিকভাবে আরও সহায়তা দিতে বড় পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top