News Flash

  • Home
  • দেশ
  • জনসাধারণের সমস্যার সন্তোষজনক সমাধানের নির্দেশ যোগী আদিত্যনাথের
Image

জনসাধারণের সমস্যার সন্তোষজনক সমাধানের নির্দেশ যোগী আদিত্যনাথের

গোরক্ষপুর, ২৭ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ২৭ সেপ্টেম্বর সকালে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার গোরক্ষনাথ মন্দিরে ‘জনতা দর্শন’-এ অংশগ্রহণ করেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলাদের সমস্যা ও অভিযোগ শোনেন। মহিলারা তাদের সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি নিয়ে আসেন। সেই চিঠি মুখ্যমন্ত্রী তাদের সামনে পড়ে সমাধানের পরামর্শ দেন।

‘জনতা দর্শন’ নাগরিকদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। সমস্ত অভিযোগ শোনার পর মুখ্যমন্ত্রী তাঁর আধিকারিকদের তা দ্রুত সমাধানের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বুধবার সকালে গোরক্ষনাথ মন্দিরে ‘জনতা দর্শন’-এ প্রায় ২০০ জন মানুষ উপস্থিত হয়েছিলেন। উত্তরপ্রদেশ রাজ্যের যেসব মানুষের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন তাদের যোগী সরকার সাহায্যের প্রতিশ্রুতিও বুধবার দিয়েছে।

জনতা দর্শনে আজ যেসব শিশু তাদের পরিবারের সঙ্গে এসেছিল যোগী তাদের আশীর্বাদও করেন। মুখ্যমন্ত্রী তাদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করেন এবং তারসঙ্গে চকোলেট দেন।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top