ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।।আগামীকাল শেষ হবে জাতীয় অনূর্ধ্ব-৭ দাবা প্রতিযোগিতা। আগামীকাল সকাল সাড়ে ৯ টায় নবম তথা শেষ রাউন্ডের খেলা হবে। দুপুরে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এখন পর্যন্ত ৮ রাউন্ডে পুরো ৮ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে পশ্চিম বাংলার বাণী সর্বার্থু। আগামীকাল শেষ রাউন্ডে পয়েন্ট ভাগ করতে পারলেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে স্বাগতিক রাজ্যের ওই দাবাড়ুটি। এদিকে চতুর্থ দিনে জয় পরাজয়ে মধ্যে রয়েছে ত্রিপুরা। এদিন পর পর দুই রাউন্ডে জয় পেয়ে চমক দেয় ঐশানি ভৌমিক। আসরে ৪ পয়েন্ট পেয়ে ত্রিপুরার দাবাড়ুদের মধ্যে শীর্ষে রয়েছে দেবরাজ ভট্টাচার্য্য এবং রোহিল সাহা। সাড়ে ৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে শুভায়ন দাস। ৩ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে কনিষ্ক চৌধুরি। ২ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে দিবাঙ্গী শীল, ঐশানি ভৌমিক, অবান্তিকা চক্রবর্তী এবং অয়নজিৎ নাগ। আগামীকাল টুর্নামেন্টের অন্তিম রাউন্ডে রাজ্য দলের দাবারুরা কে কতটুকু ঘুরে দাঁড়াতে পারে এখন সেটাই দেখার বিষয়।

কলকাতায় জাতীয় অনূর্ধ্ব-৭ দাবার আজ সমাপ্তি : মিশ্র ফল ত্রিপুরার
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

















