News Flash

  • Home
  • খেলা
  • লাল বাহাদুর জুয়েলস এর ম্যাচ আজ নিয়মরক্ষার খেলা হলেও গুরুত্ব দু দলের
Image

লাল বাহাদুর জুয়েলস এর ম্যাচ আজ নিয়মরক্ষার খেলা হলেও গুরুত্ব দু দলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর।। অবনমনের কোন শঙ্কা নেই। সুপার ফোরে খেলাও নিশ্চিত। আগামীকালের ম্যাচে দু দলেরই কোনও চিন্তা না রেখেই মাঠে পরস্পরের বিরুদ্ধে খেলতে পারবে। তবে দর্শক যেহেতু কিছুটা মাঠমুখো হচ্ছেন, অন্ততপক্ষে তাঁদের কথা বিচার বিবেচনা করে দু-দলই ভালো খেলা খেলবে বলে অনুমান । জুয়েলস এসোসিয়েশনের শেষ ম্যাচ, হারলেও বিদায়, জিতলেও বিদায়। অর্থাৎ সুপারফোরে খেলা এবারের মতো অধরাই থেকে যাচ্ছে। অবনমনের এরও কোন শঙ্কা নেই। ‌ তবে লাল বাহাদুর ব্যয়ামাগার বিষয়টা অন্যভাবে দেখতে চাইছে। সুপার ফোরে খেলা নিশ্চিত হলেও এই ম্যাচে সুপারলিগের জন্য কিছুটা প্র্যাকটিস করার অভিপ্রায় রয়েছে তাদের। কার্যত আগামীকাল সিনিয়র ডিভিশন লিগের ৩৩ তম ম্যাচে নিজেদের সপ্তম ম্যাচ খেলতে মাঠে নামবে। আরও একটি ম্যাচ রয়েছে, সেটি ফরওয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। ইতোমধ্যে লাল বাহাদুর ৬ ম্যাচের মধ্যে চারটিতে জয় ও একটিতে ড্রয়ের সুবাদে ১৩ পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে অবস্থান করছে। সরাসরি জয় পেলে আরও ৩ পয়েন্ট প্রাপ্তির সুবাদে মোট ১৬ পয়েন্টে তারা শীর্ষস্থানে উঠে আসতে পারবে। অপরদিকে জুয়েলস এসোসিয়েশন এ পর্যন্ত সাত ম্যাচের মধ্যে দুটিতে জয় ও একটিতে ড্র এর সুবাদে ৭ পয়েন্ট পেয়ে অবনমনের বেড়াজাল থেকে সেফ জোনে রয়েছে। ‌এখন মাঠে কার বিরুদ্ধে কে কেমন খেলে তা সময়েই বলবে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top