News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আখাউড়া- আগরতলা রেলপথে পরীক্ষামূলক ইঞ্জিন চলবে বৃহস্পতিবার
Image

আখাউড়া- আগরতলা রেলপথে পরীক্ষামূলক ইঞ্জিন চলবে বৃহস্পতিবার

আখাউড়া- আগরতলা রেলপথে পরীক্ষামূলক ইঞ্জিন চলবে বৃহস্পতিবার। গঙ্গাসাগর স্টেশন থেকে ত্রিপুরা রাজ্যের সীমান্ত শিবনগর জিরো লাইন পর্যন্ত এই পরীক্ষামূলক ইঞ্জিন চালানো হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব তাড়াতাড়িই শুরু হবে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ। উল্লেখ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালী এই রেলপথের উদ্বোধন করার কথা রয়েছে। এই রেলপথের সংযুক্তির মাধ্যমে দুই দেশের যোগাযোগ ব্যবস্থা এবং বানিজ্য পরিষেবা আরও উন্নত হবে বলে ধারণা করা যাচ্ছে। ভারতের ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই রেলপথের নির্মাণ কাজ করছে। ১২.২৪ কিমি দৈর্ঘ্যের এই রেলপথে বাংলাদেশের অংশে পড়েছে ৬.৭৮ কিমি। বাকি অংশ ভারতে। জানা গেছে আপাতত নিশ্চিন্তপুর থেকে গঙ্গাসাগর পর্যন্ত চলবে এই রেল।রাজ্যে এবং বাংলাদেশে দফায় দফায় চলছে পরীক্ষা নিরিক্ষার কাজ। চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষেই শুরু হবে দুই দেশের রেল যোগাযোগ। 

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top