News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘বিদেশ যাচ্ছেন, টেনশন দিতে চাই না’, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে রাজ্যপাল
Image

‘বিদেশ যাচ্ছেন, টেনশন দিতে চাই না’, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে রাজ্যপাল

কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি স)। শনিবার মধ্যরাতে রাজ্যপালের জোড়া ‘গোপন চিঠি’ নিয়ে তরজা অব্যাহত। নবান্নে যে খামবন্দি চিঠি পৌঁছেছে এবং যেটি দিল্লিতে পাঠানো হয়েছে, তার বিষয়বস্তু কী? এ নিয়ে কৌতূহল তুঙ্গে।

সোমবার অর্ধদিবস পর্যন্ত তার নিরসন হল না। মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠিতে কী লেখা, তা নিয়ে কী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে, এসব নিয়ে জানতে চাইলে রাজ্যপাল সিভি আনন্দ বোস সাংবাদিকদের জানান, ”মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন। এখন তাঁকে টেনশন দিতে চাই না। তিনি ফিরে এলে আলোচনা করা যাবে।” প্রশ্ন উঠছে ‘গোপন চিঠি’র সঙ্গে মুখ্যমন্ত্রীর ‘টেনশনের’ কথা কেন বললেন রাজ্যপাল? কী এমন আছে চিঠিতে? তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল।

শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলে ছিলেন, মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন, কী পদক্ষেপ করতে পারি। তার পাল্টা ব্রাত্য ফেসবুকে লেখেন, শহরবাসী সাবধান। শহরে নতুন রক্তচোষা আসছে।

তারও আগে থেকে শিক্ষামন্ত্রী এবং তৃণমূলের অন্য নেতারা রাজ্যপালের বিরুদ্ধে বিষোদগার করে চলছিলেন। শনিবার ১১টা ৪৬ মিনিটে রাজ্যপাল মুখ বন্ধ করা খামে দুটি চিঠি ছাড়েন। একটি দিল্লিতে, অন্যটি নবান্নে। রবিবার দিনভর সেই দুই চিঠির বিষয়বস্তু নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলে। নবান্ন কিংবা রাজভবন তা নিয়ে মুখ খোলেনি।

সোমবার রাজ্যপাল ব্রাত্যকে কটাক্ষ করে বলেন, আমার জুনিয়র অ্যাপয়ন্টির বক্তব্যের কোনও উত্তর দেব না। রাজ্যের শিক্ষামন্ত্রী তাঁর মতো করে শিক্ষা পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন। রাজ্যকে যা পাঠানো হয়েছে তা নিয়ে আলোচনা করার এখন সঠিক সময় নয়। গোপন জিনিস গোপন থাকাই ভালো। মুখ্যমন্ত্রী বিদেশে যাচ্ছেন। তাঁর ব্যাগের বোঝা বাড়াতে চাই না। তাঁকে টেনশনও দিতে চাই না। এলে কথা হবে। আমি বন্ধ খামে প্রাপককে চিঠি পাঠিয়েছি। এই বিষয় প্রাপকই উত্তর দিতে পারবেন।

মুখ্যমন্ত্রী মঙ্গলবার লগ্নি টানতে বিদেশে যাচ্ছেন। তার আগে সোমবার বিকেলে তিনি রাজভবনে সাংবাদিক বৈঠক করতে পারেন বলে নবান্ন সূত্রের খবর। রাজ্যপালের পাঠানো চিঠি নিয়ে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মুখ খোলেন কি না, তার দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, সম্প্রতি কলেজ-বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ-সহ শিক্ষাক্ষেত্রে রাজ্যপাল তথা আচার্যের একাধিক ‘অযাচিত হস্তক্ষেপ’ নিয়ে নতুন করে রাজ্য-রাজ্যপালের সংঘাত শুরু হয়। শনিবার কার্যত হুঁশিয়ারির সুরেই রাজ্যপাল জানান, ”মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন কী করি।”

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top