News Flash

  • Home
  • দেশ
  • শেখ হাসিনাকে বাড়িতে আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীর, শুক্রবার দুই রাষ্ট্রপ্রধান বসবেন বৈঠকে
Image

শেখ হাসিনাকে বাড়িতে আমন্ত্রণ প্রধানমন্ত্রী মোদীর, শুক্রবার দুই রাষ্ট্রপ্রধান বসবেন বৈঠকে

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): বঙ্গবন্ধু কন্যা তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিকেলে মোদী নিজের বাসভবনে হাসিনার সঙ্গে আলাপচারিতায় বসবেন বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহ অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। এই আপ্যায়নের ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছোবে বলে ধারণা কূটনৈতিক মহলের।

প্রসঙ্গত, শনিবার থেকেই শুরু হবে জি-২০ দেশগুলির শীর্ষ সম্মেলন। কিন্তু বাংলাদেশ সেই গোষ্ঠীর সদস্য নয়। তবে নরেন্দ্র মোদী জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব পাওয়ার পরই শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। অন্যদিকে, হাসিনা দক্ষিণ কোরিয়া, আর্জেন্টিনা ও সৌদি আরবের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বলে সূত্রের খবর। ভারতের প্রধানমন্ত্রী শুক্রবার বৈঠক করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোর সঙ্গেও। ফরাসি প্রেসিডেন্ট দিল্লি থেকেই চলে যাবেন ঢাকা। সেই কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রীও জি-২০ শীর্ষবৈঠক শেষ করেই স্বদেশে ফিরবেন।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top