News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজন 
Image

দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিনজন 

আগরতলা, ৩ সেপ্টেম্বর।। পথ দুর্ঘটনা নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। রবিবার বিকাল তিনটায়  বক্সনগর বন দপ্তর অফিসের সামনে ঘটে এই ঘটনাটি। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনরা ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের অবস্থা গুরুতর। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে দুর্ঘটনাগ্রস্থ বাইক দুটি উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনায় বাইক ২টিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে বাইক চালকদের দ্রুতগামীতা ও অসাবধানতার কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেল তিনটে নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। 

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top