News Flash

  • Home
  • দেশ
  • মিজোরামে সেতু বিপর্যয়ে নিহতদের অর্থ সাহায্য রাজ্যের, চেক তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ
Image

মিজোরামে সেতু বিপর্যয়ে নিহতদের অর্থ সাহায্য রাজ্যের, চেক তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ

মালদহ, ২৭ আগস্ট (হি.স.): মিজোরামে সেতু বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন মালদহের বেশ কয়েকজন শ্রমিক। রবিবার নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিজনদের হাতে চেক তুলে দিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মালদহে মন্ত্রী ফিরহাদ বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের (মিজোরাম ব্রিজ বিপর্যয়) নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে বলেছেন এবং তাঁদের যত্ন নেওয়ার বিষয়ে ব্যবস্থা করতে বলেছেন। আমি তাঁদের হাতে চেক তুলে দিয়েছি।”

প্রসঙ্গত, এর আগে মালদহের নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। ফিরহাদ হাকিম এদিন অভিযোগ করেছেন, “যে রাজ্যেই বিরোধী দল ক্ষমতাসীন, সেই রাজ্যেরই রাজ্যপাল, কেন্দ্রীয় সংস্থাগুলি সক্রিয় হয়ে ওঠে।” দত্তপুকুরে বাজি কারখানায় বিস্ফোরণ প্রসঙ্গেও এদিন মুখ খুলেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top