News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যালয়ে পাকাভবন নির্মাণে নিম্নমানের কাজে অভিযোগ উঠেছে
Image

বিদ্যালয়ে পাকাভবন নির্মাণে নিম্নমানের কাজে অভিযোগ উঠেছে

আগরতলা, ২৬ আগস্ট।। শান্তিরবাজার মহকুমার পশ্চিম বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাকাভবন নির্মাণে নিম্নমানের কাজে অভিযোগ স্থানিয়দের। বাধ্য হয়ে স্থানীয়রা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন।

জানা যায়, মহকুমার কাঞ্চন নগর এলাকায় এক বছর আগে তৎকালীন শিক্ষা মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে নতুন ভবন নির্মাণের শিলান্যাস হয়েছিল।প্রায় ৪ কোটি টাকা ব্যায় ধরা হয়েছে।কাজের দ্বায়িত্ব দেওয়া হয় গ্রাম উন্নয়ন দপ্তরকে।অভিযোগ কাজের বরাত পাওয়া ঠিকাদার প্রথম থেকে নিম্নমানের কাজ শুরু করে। স্থানীয়রা এর প্রতিবাদও করেন বলে অভিযোগ। কিন্তু কাজ হয়নি। অভিযোগ নির্মাণ কাজ চলছে নিম্নমানের। এও অভিযোগ শুক্রবার রাতে অন্ধকারে ডালাইয়ের কাজ চলে।অবশেষে শনিবার স্থানীয় লোকজন বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেন। এদিকে ঢালাইয়ের কাজে যে গাফিলতি রয়েছে তা এক প্রকার স্বীকার করে নেন নির্মাণ কাজের প্রধান মিস্ত্রি। দুর্নীতিকে মুখ্যমন্ত্রী প্রশ্রয় না দিলেও সরকারি কাজে যে দুর্নীতি হচ্ছে তা মাঝে মধ্যে অভিযোগ উঠে আসে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top