News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাগরে পৌঁছেছেন, জনসভায় ভাষণ দেবেন
Image

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাগরে পৌঁছেছেন, জনসভায় ভাষণ দেবেন

সাগর, ২২ আগস্ট (হি.স) : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাগরে পৌঁছেছেন, তাঁর মঙ্গলবার জনসভায় ভাষণ দেওয়ার কথা।

অল ইন্ডিয়া কংগ্রেস পার্টির জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে একদিনের অবস্থানে মঙ্গলবার সাগরে পৌঁছেছেন। দলের জাতীয় সভাপতি হওয়ার পর এটাই তাঁর প্রথম মধ্যপ্রদেশ সফর বলে সূত্রের তরফে জানা গিয়েছে। সাগরের কাজলিভান ময়দানে আয়োজিত একটি সভায় মঙ্গলবার বক্তব্য রাখবেন তিনি। প্রায় দেড় ঘণ্টা সাগরে অবস্থানের পর দুপুর দেড়টায় ভোপালের উদ্দেশে রওনা হবেন মল্লিকার্জুন খাড়গে।

মঙ্গলবার সকাল ১১টায় নতুন দিল্লি থেকে বিমানে ভোপালের রাজাভোজ বিমানবন্দরে পৌঁছন কংগ্রেস সভাপতি খাড়গে। কংগ্রেস সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথসহ দলীয় আধিকারিকরা তাঁকে স্বাগত জানান। পরে, খাড়গে বিমানে ভোপালের উদ্দেশ্যে রওনা হন এবং সাগরে পৌঁছন ১২টা নাগাদ।
সাগরের কাজলিবন ময়দানে পৌঁছন খাড়গে ও কমলনাথ। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব, সুরেশ পাচৌরি, বিরোধীদলীয় নেতা ডঃ গোবিন্দ সিং এবং দলের অন্যান্য আধিকারিকরা৷ 

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top