ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।। জাতীয় ক্রিকেটের জন্য রাজ্য দল গঠনে প্রথম সারির ক্রিকেটারদের প্রতি চরম বঞ্চনা শুরু হয়েছে। টিসিএ-তে গোষ্ঠী কোন্দলের প্রভাব পড়তে শুরু করেছে খোদ দল গঠনের ট্রায়াল ক্যাম্পে। টিসিএ অনুমোদিত ক্লাব ইউনাইটেড ফ্রেন্ডস ক্রিকেটারদের প্রতি চরম বঞ্চনার প্রতিবাদ জানাচ্ছে। আসন্ন ক্রিকেট মরশুমের লক্ষ্যে সম্প্রতি টিসিএ থেকে সিনিয়র দল গঠনের জন্য ক্রিকেটারদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। এতে জাতীয় ও ঘরোয়া উভয়ে আসরে গত মরশুমে সফল দুই ক্রিকেটার দীপক ক্ষৈত্রী ও সেন্টু সরকারের প্রতি চরম বঞ্চনা করা হয়েছে। এই দুই সফল ক্রিকেটার ইউনাইটেড ফ্রেন্ডস এর হয়ে ঘরোয়া আসরে এবং রাজ্য দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। টিসিএ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে এতে বহু অযোগ্য ক্রিকেটার এবং ন্যূনতম পারফরম্যান্স যাঁদের নেই এমনকি জাতীয় আসরে গত মরশুমে খেলেনি, এমন জুনিয়র অনভিজ্ঞ ক্রিকেটারদের রেখে দিয়ে নির্বাচক মন্ডলী তাদের ব্যর্থতা, স্বজন পোষণ ও গোষ্ঠীবাজির প্রকাশ ঘটিয়েছে বলে ইউনাইটেড ফ্রেন্ডস মনে করে। মূলতঃ ইউনাইটেড ফ্রেন্ডসের ক্রিকেটারদের প্রতি তাঁদের এই বিদ্বেষ। মা সুস্থ ক্রিকেটের পরিবেশকে কলুষিত করছে। ইউনাইটেড ফ্রেন্ডস এর সভাপতি সুবল কুমার দে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি সকাশে এক চিঠিতে সিনিয়র ক্রিকেটারদের তালিকায় ওই দুই সফল ক্রিকেটারকে সংযোজন করার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্রিকেটার বাছাইয়ে গোষ্ঠী বাজী বন্ধ করা না হলে ভবিষ্যতে এর পরিমাণ ভয়ঙ্কর হতে বাধ্য বলেও তিনি উল্লেখ করেছেন।

ক্রিকেটারদের প্রতি চরম বঞ্চনার প্রতিবাদে মুখর ইউনাইটেড ফ্রেন্ডস
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















