News Flash

Image

সংবর্ধিত ৯ জন অ্যাথলিট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।।নিজ সেন্টারেই সংবর্ধিত হলো অ্যাথলিট-‌রা। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ধলাই জেলার কমলপুরে অনুষ্ঠিত হবে রাজ্য স্কুল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। আসরে অংশ নিতে এ ডি নগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছিলো পশ্চিম জেলা স্কুল অ্যাথলেটিক্স। ওই আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে পশ্চিম জেলা দলে জায়গা দখল করে নেয় এ ডি নগর কোচিং সেন্টারের ৯ জন অ্যাথলিট। সোমবার এক অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় ওই ৯ অ্যাথলিটকে। তাতে উপস্থিত ছিলেন সমাজসেবী সঞ্জয় সাহা, ৩৯ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, এ ডি নগর স্কুলের প্রধানশিক্ষিকা সীমা রাণী সরকার এবং পুর এলাকা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব অশোক পাল। সংবর্ধনা পাওয়া অ্যাথলিটরা হল:‌ প্রত্যাশা সরকার, পারমিতা ঘোষ , জয়শ্রী সা, অনামিকা সুল রায়, রীমশা মিত্র, নিশান্ত মজুমদার, দ্বীপ দাস, শুভঙ্কর দাস এবং তুষার পাল। নিজ সেন্টারেই সংবর্ধনা পেয়ে আপ্লুত অ্যাথলিট-‌রা। রাজ্য আসরেও ভালো পারফরম্যান্স করবে সবাই বলে আশা প্রকাশ করে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top