News Flash

  • Home
  • খেলা
  • এ.ডি নগর স্কুল মাঠে আজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা
Image

এ.ডি নগর স্কুল মাঠে আজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। প্রস্তুতি চূড়ান্ত। ‌ আগামীকালই অনুষ্ঠিত হচ্ছে অ্যাথলেটিক্স ইভেন্টে প্রতিযোগিতা। আগামীকাল সকাল দশটায় পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের আয়োজনে এ.ডি নগর স্কুল গ্রাউন্ডে তিনটি আইডেন্টিফাইড গেমসের আয়োজনের অঙ্গস্বরূপ অ্যাথলেটিক্স ইভেন্টের অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ বালক বালিকা উভয় বিভাগের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি মদন বনিক এক বিবৃতিতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, আগামীকাল এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আগরতলা পুর নিগম দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কর্পোরেটর অলক রায়, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ অধিকর্তা প্রবাল কান্তি দেব, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি অপু রায় ও নিখিল সাহা প্রমূখ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতি সীমা সরকার। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সহ -অধিকর্তা দিবাকর দেবনাথ আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top