News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাশ্মীরে ৩৭০ ধারা ভেঙে ভারত নিজস্ব শক্তি দেখিয়েছে : কমল গুপ্তা
Image

কাশ্মীরে ৩৭০ ধারা ভেঙে ভারত নিজস্ব শক্তি দেখিয়েছে : কমল গুপ্তা

কৈথল, ১৫ আগস্ট (হি.স) : হরিয়ানার নগরোন্নয়ন মন্ত্রী কমল গুপ্ত বলেন, কাশ্মীরে ৩৭০ ধারা ভেঙে ভারত নিজস্ব শক্তি প্রদর্শন করেছে। মঙ্গলবার পুলিশ লাইন গ্রাউন্ডে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নগরোন্নয়ন মন্ত্রী কমল গুপ্ত পতাকা উত্তোলন করেন ও কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেই অনুষ্ঠানেই কাশ্মীর প্রসঙ্গ তোলেন মন্ত্রী। অনুষ্ঠানে স্কুল শিশুরা একটি পিটি পরিবেশিত করে, ডাম্বল ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। পুন্ড্ররির সরকারী স্কুলের শিশুরা যোগব্যায়ামের অনুষ্ঠান করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশাত্মবোধক ও লোকসংস্কৃতির অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ কর্মরত ব্যক্তি, সমাজকর্মী, মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদান করা হয়। মন্ত্রী কমল গুপ্ত শহীদ স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

মন্ত্রী ড. কমল গুপ্তা অনুষ্ঠানে ভাষণ দেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে বিজেপি সরকার প্রমাণ করেছে আমাদের দেশ এখন শক্তিশালী হচ্ছে। জম্মু ও কাশ্মীরে একটি দেশ থাকা সত্ত্বেও ২টি আইন এবং সংবিধান ছিল কিন্তু আজ তা আর নেই। একদিকে পাকিস্তান এবং অন্যদিকে চীন ভারতের অংশ দখল করে রেখেছে। খুব দ্রুতই ভারত তা ফিরিয়ে নেবে এবং ভারত হয়ে যাবে অখন্ড ভারত।

মন্ত্রী কমল গুপ্তা আরও বলেন, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন ভারত থেকে শুরু হয়েছে। প্রতিটি যুদ্ধেই আমরা শত্রুদের যোগ্য জবাব দিয়েছি। আমাদের জওয়ান পাকিস্তান থেকে নিরাপদে ফিরে এসেছে। আজ আমাদের দেশ উন্নতি করছে। আজ সারা দেশের মানুষের জন্য তেরঙ্গা উত্তোলন করা হচ্ছে। –

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top